অভিনেত্রী শিমু হত্যায় মামলা, রিমান্ডে স্বামী ও গাড়িচালক

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১২:৪১ এএম

ঢাকাই চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী রাইমা ইসলাম শিমু (৩৫) হত্যায় রাজধানীর কেরাণীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) ভাই হারুনুর রশীদ বাদি হয়ে শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল ও গাড়িচালক এসএম ফরহাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ার কবির বাবুল জানান, মঙ্গলবার (১৮ জানুয়ারি)  কেরাণীগঞ্জ থানার উপপরিদর্শক চুন্নু মিয়া তাদের আদালতে হাজির করেন। পরে হত্যা মামলাটির সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে কেরাণীগঞ্জের হযরতপুর সেতুর পাশে বস্তাবন্দি অবস্থায় অভিনেত্রী শিমুর খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ।  এর আগে গত দু'দিন নিখোঁজ ছিলেন শিমু। 

আরও পড়ুন: কে এই রাইমা শিমু?

এদিকে মঙ্গলবার (১৮ জানুয়ারি) স্বামী শাখাওয়াত আলী নোবেল ও গাড়িচালক ফরহাদকে র‌্যাব আটক করে কেরানীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর