বাসের নিয়ন্ত্রণ নিয়ে যাত্রী তুলে একের পর এক ডাকাতি

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ০৯:১০ পিএম

সম্প্রতি রাজধানীর মহাসড়কগুলোতে বেড়েছে ডাকাতির ঘটনা। কিন্তু এসব ঘটনায় মামলা না নেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। 

দ্রুত ডাকাতির মামলা নেয়ার নির্দেশ দিলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সেই সাথে মহাসড়কে নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দিলেন পুলিশ কর্মকর্তারা। 

সাম্প্রতিক ঘটনায় জড়িত ডাকাত দলের সদস্যদের গ্রেফতার পর এমনটা জানালেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার। 

গেলো ২০ জানুয়ারি রাতে আব্দুল্লাহপুর থেকে ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাসে ডাকাতের কবলে পড়েন ডাক্তার শফিকুল ইসলাম। চোখ বেঁধে রাতভর তাকে বেধড়ক পেটায় ডাকাতরা। গাড়ির সব যাত্রীর কাছ থেকে লুটে নেয় সর্বস্ব।

বাসে ওঠা মাত্রই ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে দুই হাত ও চোখ বেঁধে বাসের পেছনে নিয়ে গিয়ে তাদের সঙ্গে থাকা নগদ এক লাখ ১৫ হাজার টাকা নিয়ে নেয়।

পরে মোবাইলের বিকাশে থাকা পাঁচ হাজার টাকা এবং ব্যাগে থাকা দুইটি ব্যাংকের এটিএম কার্ড ও পিন নিয়ে পরবর্তীতে আরও এক লাখ ৬০ হাজার তুলে নেয়।

সেই সঙ্গে মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। ডাকাতরা প্রায় ১২ ঘণ্টা ধরে ঢাকা মহানগর ও আশপাশ এলাকায় বাসে যাত্রী তুলে ডাকাতি করতে থাকে।

ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ এই চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। সোমবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা কর্মকর্তারা জানান এই চক্রটির সব সদস্যের বিরুদ্ধেই একাধিক মামলা আছে। 

ডিবি’র অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, ডাকাত দলটি পূর্ব পরিকল্পিতভাবে আর কে আর পরিবহনটিকে ভাড়ার কথা বলে সাভারের গেন্ডা এলাকায় নিয়ে যায়। 

সেখান থেকে ডাকাতরা প্রথমে বাসের ড্রাইভার ও হেলপারকে জিম্মি করে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নিজেরাই বাসটি চালিয়ে মহানগর এলাকার বিভিন্ন সড়ক দিয়ে ঘুরতে থাকে।

পথে বিভিন্ন স্থানে বেছে বেছে যাত্রী ওঠায়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে, হাত-মুখ বেঁধে তাদের সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোনসহ সর্বস্ব লুটে নিয়ে ভোরে নির্জন স্থানে নামিয়ে দেয়।

এই চক্রটি ঢাকা জেলার সাভার, টাঙ্গাইল ও গাজীপুরের বিভিন্ন স্থানে একইভাবে ডাকাতি করে। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তবে অভিযোগ আছে গনপরিবহনে ডাকাতির ঘটনায় মামলা করতে গেলে পুলিশের হয়রানির মুখে পড়েন ভুক্তভুগিরা। মামলা নিতে চায়না পুলিশ। 

এ ক্ষেত্রে পুলিশের দায়িত্বে কোন ধরনের অবহেলা আছে কিনা, সেটি খতিয়ে দেখতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন এই গোয়েন্দা কর্মকর্তা।

এদিকে মিরপুরের বেড়িবাঁধ এলাকায় গোয়েন্দা পুলিশের পরিচয়ে ডাকাতির প্রস্তুতি কালে আরও আট ডাকাতকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। 


একাত্তর/এআর 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনকে আগামী মাসের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে হাইওয়ে পুলিশ।  
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর