করোনায় আক্রান্ত সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৩ এএম

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান।

মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বেশ কয়েকদিন ধরে শাজাহান খান মাদারীপুর নিজ বাসভবনে অবস্থান করছেন। গত দুদিন ধরে তার ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়।

পরে শনিবার জেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তার বাসভবনে গিয়ে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেন।

আরও পড়ুন: স্ত্রীসহ করোনায় আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী

অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে মাদারীপুরের নিজ বাসভবনে আইসোলেশনে আছেন।

মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. ইকরাম হোসেন বলেন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান করোনায় আক্রান্ত হয়েছেন।

বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন। তাকে ১০দিন আইসোলশনে থাকতে বলা হয়েছে। তার শারীরিক অবস্থা বেশ ভাল রয়েছে।


একাত্তর/টিএ

২৪ ঘণ্টায় দেশে ১৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ২৮ শতাংশে।গতদিন ২৬ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ৪৬ শতাংশ।বৃহস্পতিবার বিকেলে...
২৪ ঘণ্টায় দেশে ২৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ৪৬ শতাংশে।গতদিন ৩৭ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ০১ শতাংশ।বুধবার বিকেলে স্বাস্থ্য...
২৪ ঘণ্টায় দেশে ৪৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ০৯ শতাংশে।গতদিন ২৮ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১ দশমিক ৭৯ শতাংশ।সোমবার বিকেলে স্বাস্থ্য...
২৪ ঘণ্টায় দেশে ১২ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ৮৭ শতাংশে।গতদিন ২০ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১ দশমিক ৮৮ শতাংশ।শনিবার বিকেলে স্বাস্থ্য...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর