এবার টিকা পাচ্ছে মাদ্রাসা শিক্ষার্থী ও ভাসমান জনগোষ্ঠি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৪ পিএম

রোববার (৬ ফেব্রুয়ারি) থেকে ঢাকাসহ সারাদেশে ছয় লাখ ভাসমান মানুষকে করোনা টিকার আওতায় আনার কর্মসূচি শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। 

ঠিকানাহীন এসব মানুষরা পাবেন জনসনের এক ডোজ টিকা। ঢাকায় দেয়া হবে প্রায় তিন লাখ আর বাকি তিন লাখ টিকা দেয়া হবে ঢাকার বাইরে। 

একই দিন থেকে টিকার আওতায় আসছে কওমী মাদ্রাসার ৩০ লাখ শিক্ষার্থী। এদিকে করোনার সংক্রমণ আগের দিনের চেয়ে কিছুটা কমলেও বেড়েছে মৃত্যু। মারা গেছে ৩৬ জন। 

ধানমন্ডি স্কলার্স স্কুলে প্রতিদিনই টিকা পেতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। কেবল স্কুলের শিক্ষার্থী নয়। এবার কওমী মাদ্রাসা আর ভাসমান মানুষরাও আসতে যাচ্ছে টিকার আওতায়। 

রোববার মিরপুরের নুরানী জামিয়া মহিলা মাদ্রাসার ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা পাবেন ফাইজারের টিকা। একে একে টিকার আওতায় আনা হবে কওমীর ৩০ লাখ শিক্ষার্থী। 

স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কমিটির সদস্য সচিব শামসুল হক বলেন, স্কুলশিক্ষার্থীদের যেভাবে টিকা কার্যক্রম পরিচালনা করা হয়েছে, ঠিক সেভাবেই কওমি শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।

এই কার্যক্রমের অধীনে সারাদেশে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ৬ বিভাগে ১৭৪টি মাদ্রাসাকে প্রাথমিকভাবে টিকা সেন্টার হিসাবে নির্বাচন করা হয়।

একই দিন রেববার বিকেল কমলাপুর রেলষ্টেশনে প্রথমবারের মতো টিকা পাবেন ভাসমান মানুষ। তাদের দেয়া হবে জনসনের একডোজ টিকা। 

দেশে এই মুহুর্তে ৬ লাখ জনসন এন্ড জনসন টিকা মজুদ আছে। প্রথম ধাপে ঢাকায় প্রায় দু’লাখ ৮৫ হাজার ভাসমান মানুষ ও ঢাকার বাইরেও এই সংখ্যক ভাসমান মানুষ টিকা পাবে।

টিকা কমিটির সদস্য সচিব বলেন, যারা ভাসমান লোক আছে, ঠিকানা সবসময় পাওয়া যায় না। তাদেরকে জনসন টিকা দেয়ার ব্যবস্থা করেছি। কারণ এটা সিঙ্গেল ডোজ টিকা। 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বৃহস্পতিবার পর্যন্ত দেশে ৯ কোটি ৮৬ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন। 

দ্বিতীয় ডোজ পেয়েছেন ছয় কোটি ৩৯ লাখ ১৩ হাজারের বেশি মানুষ। আর তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১৮ লাখ ৯৬ হাজারের বেশি মানুষকে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে আরও ৩৬ জন। নতুন শনাক্ত হয়েছে আগের দিনের চেয়ে কিছুটা কম ৮ হাজার ৩৫৯ জন। শনাক্তের হার নেমেছে ২৩.৮৩ শতাংশ। 

একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বরগুনার তালতলীতে প্রথমবারের মতো বিরল ও বিষধর ‘স্পট-টেইলড গ্রিন পিট ভাইপার’ বা দাগী লেজা সবুজ বোড়া সাপ উদ্ধার করা হয়েছে। 
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর