ভয়ের কারণে টিকা নিতে আগ্রহ দেখাচ্ছে না ভাসমান মানুষ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:০২ পিএম

ভাসমান মানুষের করোনা টিকা কার্যক্রমে তেমন সাড়া মিলছে না। এ নিয়ে বিভিন্ন পয়েন্টে প্রচার চললেও টিকা নিতে ভয় পাচ্ছেন ছিন্নমূল মানুষ। 

যারা নিচ্ছেন, তাদের টিকা সনদের বদলে দেয়া হচ্ছে হাতে লেখা কাগজ। তাই, কেউ একবারের বেশি টিকা নিলেও তা শনাক্তের সুযোগ নেই। 

শুধু তাই নয়, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ ছাড়া টিকা নিতে আসা ভাসমান মানুষের বয়সও যাচাই করা যাচ্ছে না।  

image


বুধবার সকালে ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে টিকা নিতে আসেন আর্জিনা বেগম। তিনি ঢাকা শহরেই ঘুরে ঘুরে ভিক্ষা করেন। তারপরও করোনার টিকা পেয়েছেন নির্ভেজালে। 

তারই মত এমন আরো অনেক ভাসমান মানুষ এখন টিকা নিতে পারছেন অস্থায়ী এমন সব টিকা কেন্দ্রে।  

ভাসমান মানুষদের জন্য টিকা কার্যক্রমের তৃতীয় দিন সকালে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে শুরু হয় টিকাদান। তবে টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যা ছিলো খুবই কম। 

এই স্টেশনে ৩৫ বছর ধরে জুতা সারাইয়ের কাজ করা রবি দাস কিংবা পাশেই পানের দোকান সাজিয়ে বসা ব্যক্তিটি টিকা নিতে ভয় পাচ্ছেন এখনও। 

এই কার্যক্রমে টিকা নিতে কোন কাগজপত্র লাগে না, তাই টিকা গ্রহীতাদের বয়স নির্ধারণের উপায় নেই। টিকা নেয়ার পর সনদের বদলে দেয়া হয় হাতে লেখা কাগজ, তাই কেউ কেউ একাধিকবার টিকা নিলো কিনা সেটিও বোঝার উপায় নেই।

image


ঢাকা উত্তর সিটির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সনদ মিলবে না জেনেও টিকা নিচ্ছেন সবাই। পর্যায়ক্রমে পাঁচ লাখ ভাসমান মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা তাদের।

আরও পড়ুন: বাংলাদেশের ব্যাটিং কোচের পদত্যাগ

ভাসমান এসব মানুষের জন্য নির্ধারিত হয়েছে এক ডোজের জনসন অ্যান্ড জনসন টিকা। প্রথম দুই দিনে এই টিকা নিয়েছেন তের হাজারেরও বেশি মানুষ।


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর