এসিডদগ্ধ সাথীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১২ পিএম

দাবিকৃত যৌতুকের টাকা না দেওয়ায় স্বামী ক্ষিপ্ত হয়ে স্ত্রী সাথী আক্তারকে (১৮) এসিড দিয়ে ঝলসে দেয় স্বামী মো. নাঈম। 

১২ দিন শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের স্বামী মো. নাঈমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের ভাই সোহেল জানান, গত (২৯ জানুয়ারি) রাত একটার দিকে আমাদের বাড়িতে তার নিজ রুমে ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্বামী নাঈম তার উপর এসিডে ছুড়ে মারলে তখন তার মুখমন্ডল ও শীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এতে সে গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জের স্থানীয়একটি হাসপাতালে নিয়ে যাই।পরে অবস্থার অবনতি হলে (৩০ জনুয়ারি) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাথী আক্তার।

আরও পড়ুন: করোনায় আরও ৪১ মৃত্যু

তিনি আরও জানান, নাঈম এর সঙ্গে সাথীর দুই বছর পূর্বে বিয়ে হয় বিয়ের পর থেকেই তার উপর নির্যাতন করতে থাকে এবং বিভিন্ন সময় যৌতুক চেয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। আর বলে আমার জন্য টাকা নিয়ে আসো। এই নিয়ে সাথী আক্তার অসহ্য হয়ে ৫ মাস আগে তাদের মধ্যে ডিভোর্স ও হয়ে যায়। তারপর থেকেই সাথী মানিকগঞ্জের সাটুরিয়ার ফেরাজীপাড়ায় তার বাবার বাড়িতেই থাকেন।গত ২৯ জানুয়ারী রাতে বাবার বাড়ি ঘরে ঘুমন্ত অবস্থায় তার শরীরে এসিড ছুড়ে মারে।

এতে মুখ,বুক, গলা, হাত ঝলসে যায়।পরে স্থানীয় হাসপাতালে তার পরে শেখ হাসিনা জাতীয় বার্ণে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। নিহতের গ্রামের বাড়ি, মানিকগঞ্জ জেলার, সাটুরিয়া থানার, ফেরাজি পাড়ার,আবদুস সাত্তারের মেয়ে । নিহত দুই ভাই দুই বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। তার স্বামী নাঈম হোসেন নির্মাণ শ্রমিকের কাজ করতেন।তার গ্রামের বাড়ি, মানিকগঞ্জ সদর বেতিলা গ্রামের।


একাত্তর/এআর

চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যু নিয়ে উত্তেজনার মধ্যেই মিললো আরেক অভিযোগ। দুই ব্যবসায়ী অংশীদারকে বের করে দিয়ে তাদের বিরুদ্ধে নানান প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে...
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসীরা নিজেরা জামিন না নিয়ে অনুসারীদের জামিনে বের করে দিচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর