বইমেলায় যোবায়ের শাওনের তৃতীয় কাব্যগ্রন্থ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০৭ পিএম

অমর একুশে গ্রন্থমেলা ২০২২-এ  প্রকাশিত হয়েছে কবি যোবায়ের শাওনের তৃতীয় কাব্যগ্রন্থ ‘মালিকানা বিষয়ক ধারণার নবায়ন’। গ্রন্থটি প্রকাশ করেছে অনুভব প্রকাশনী। মেলার ৪৭১ নম্বর স্টল থেকে কাব্যগ্রন্থটি সংগ্রহ করা যাবে। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন কবি ও শিল্পী রাজীব দত্ত। ৫৬টি কবিতা সম্বলিত গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা। 

লেখক জানিয়েছেন, বইটির কবিতাগুলো বর্তমান সময়, সমাজ ও পারস্পারিক মানবীয় সম্পর্কের প্রচলিত ধারণাকে বাতিল করার ওপর জোড় দিয়ে লেখা হয়েছে। এতে ফুটে উঠবে সকলের চেহারার নতুন এক অবয়ব, যে চেহারা আমরা নিজেরা তেমন একটা দেখে অভ্যস্ত নই। 

গ্রন্থমেলা ছাড়াও অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ওয়েবসাইট এবং অতঃপর শব্দায়নের ফেসবুক পেজ থেকেও সংগ্রহ করা যাবে বইটি। 

কবির প্রকাশিত অন্য দুটি কাব্যগ্রন্থ হলো  যুক্ত প্রকাশনের ‘হেমলক হাতে বসে আছি’ এবং খড়িমাটি প্রকাশনীর ‘মৃত্যু আমাদের প্রতিবেশী’।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর