অবশেষে পূর্বাচল থেকে অবৈধ কয়লা বাণিজ্য উচ্ছেদ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:১২ পিএম

একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর, অবশেষে রাজউকের পূর্বাচল উপশহর প্রকল্পে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখানকার চার সম্বর সেক্টরে অবৈধ কয়লা ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়। 

রাজউকের ম্যাজিস্ট্রেট শারমিন আরার নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই অভিযান শুরু হয়। সরিয়ে দেয়া হয় চার নম্বর সেক্টরে শখানেক প্লটে কয়লার অনেকগুলো টিলা।

এসব প্লট দখল করে বছরের পর বছর চলছিলো কয়লার রমরমা ব্যবসা। স্থানীয় এক প্রভাবশালী চক্র বিভিন্ন প্রতিষ্ঠানকে প্লটগুলো ব্যবহারের সুযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছিলো কোটি কোটি টাকা।

শুধু তাই নয়, শীতলক্ষ্যার তীরে বিশালাকৃতির একটি জেটিও তৈরি করেছ কয়লা ব্যবসায় যুক্ত চক্রটি। কার্গো থেকে ক্রেন দিয়ে কয়লা তুলে রাখা হয় পূর্বাচলের সেসব প্লটে।

রোদের তাপে কয়লা গরম হয়ে ওঠায় অনেক স্থানে আগুনও লাগে। সেই ধোঁয়ায় আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠছে। বাতাসে ছড়াচ্ছিলো দুর্গন্ধ। ক্ষতি হচ্ছিলো পরিবেশের।

চক্রটি এতোই প্রভাবশালী, যারা ওই সব প্লট বরাদ্দ পেয়েছেন তারাও ভয়ে কিছু বলতে পারতেন না। রাজউককে জানিয়েও কোনো ফল পাচ্ছিলেন না তারা।

আরও পড়ুন: বাবা-মাকে তালাবদ্ধ ঘরে রেখে দেয়া হতো পচা-বাসি খাবার

এসব নিয়েই একাত্তর টেলিভিশন গেলো মঙ্গল ও বুধবার দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে। এরপর বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে ভ্রমমাণ আদালত।


নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর