হতভাগ্য এক বাবার কথা-২

বাবা-মাকে তালাবদ্ধ ঘরে রেখে দেয়া হতো পচা-বাসি খাবার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৮ এএম

টানা দুই মাসেরও বেশি তালা বন্ধ করে রাখা হয়েছিলো বাবা-মাকে। দুই বেলাতেই দেয়া হতো পচা-বাসি খাবার। দরজা খোলার অনুরোধ করা হলে চলতো মারধর। 

এমন নির্মম নির্যাতন চালিয়েই, সোনালী ব্যাংকের সাবেক প্রিন্সিপ্যাল অফিসার ফিরোজ ভূঁইয়ার সব সম্পদ লিখে নিয়েছিলো তার ছোট ছেলে আবির। 

নিষ্ঠুরতার অনেক উদাহরণ দেখেছে এই সমাজ। কিন্তু এ যেন নির্মমতা আর নিষ্ঠুরতার সব নজিরকেই ছাড়িয়ে গেছে। প্রশ্নবিদ্ধ করেছে মা-বাবার সন্তানের না লেখা প্রেম চুক্তিকে।

বাবার সম্পদের দখল নিতে একজন সন্তান কতোটা নিষ্ঠুর হতে পারেন, তার বর্ণনা করেছে তারই জন্মদাত্রী মা। সেই বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছিলেন সেই মা।  

একজন মা কতটা কষ্ট পেলে তার সন্তানের নিষ্ঠুর আচরণের বর্ণনা দিতে পারেন, তা বেরিয়ে এসেছে একাত্তরের কাছে দেয়া কথামালায়।

ছোট ছেলে ছেলে আরিফুর রহমান আবিরের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে মা জানালেন, বাবার প্রস্রাবের জায়গায় চাপ দিয়ে কেটে দিয়েছিলেন। আর সেই যন্ত্রণা দেখতে মাকে বাধ্য করতেন।

সেই মা আরো জানান, দুটি বাড়ি ও ব্যাংকের কোটি হাতিয়ে নেয়ার পর, নানা বাড়ির সম্পত্তির ভাগ এনে দিতে মায়ের ওপর নির্মম নির্যাতন চালাতো ছোট ছেলে আবির ও তার স্ত্রী। 

টানা দু’মাস তারা বন্দী ছিলেন তালাবদ্ধ ঘরে। খাবার মিলতো দুবেলা। তাও পচা বাসি। এক সময় কোটি টাকার মালিক থাকলে ফিরোজ ভুঁইয়া দম্পতি মাসের পর মাস পেতেন না তেল-সাবান।

মা বলেন, তেল-সাবান তো দিতোই না, চাইলে তার বিনিময়ে টাকা দাবি করতো। আর খাবার দিলেও তরকারি দিতো কম, সাদা ভাত দিতো অনেক বেশি। 

ছেলের হাতে দিনের পর দিন ভয়াবহ অপমান আর নির্যাতন সহ্য করার পরও একাত্তরের কাছে এই মায়ের অনুরোধ ছিলো, এসব কথা যেন প্রকাশ করা না হয়। 

কারণ এসব কথা প্রকাশ পেলে তার ছোট ছেলেকে পুলিশ মারধর করতে পারে। ছোট ছেলের নিরাপত্তা নিয়ে এতোটাই উদ্বিগ্ন ছিলেন এই মা। 

এদিকে এমন অমানবিক ঘটনায় বাড্ডার মানুষের ক্ষোভ বাড়ছে। বাড়িটির ওপর নজর রাখছে এলাকাবাসী। আর সেই ভয়ে বাইরে বেরুচ্ছেন না ছোট ছেলে ও তার স্ত্রী।  

এলাকাবাসী জানিয়েছে, ছোট ছেলে তার বড় ভাইয়ের প্রাপ্য অংশ লিখে না দেয়া পর্যন্ত, তারা আবিরকে বাসা থেকে বের হতে দেবেন। প্রয়োজনে তার ব্যবসাও বন্ধও করে দেবেন তারা। 

আরও পড়ুন: সাপ্তাহিক ছুটি দুই দিন, ২২ ফেব্রুয়ারি পাইলটিং শুরু

এলাকাবাসী জানান একাত্তরে প্রচারিত প্রতিবেদনের পর, নরসিংদীর বাড়িটি বড় ভাইকে লিখে দেয়ার আশ্বাস দিয়েও এখন গড়িমসি করছে ছোট ভাই আবির। 

ফিরোজ ভূঁইয়ার মৃত্যুর পর বুধবার এলাকার মসজিদে মিলাদের মিষ্টি পাঠিয়েছিলো অভিযুক্ত ছোট ছেলে। কিন্তু সেই মিষ্টি ছুড়ে ফেলেছেন মুসুল্লিরা।


নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর