লালবাগে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২০ এএম

রাজধানীর লালবাগ থেকে আশিষ দাস (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে খবর পেয়ে নগর বেলতলির একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন লালবাগ থানার উপ-পরিদর্শক এসআই ওয়াহিদুজ্জামান।

লালবাগের বাসিন্দা মৃত সুধীব চন্দ্র দাসের ছেলে আশিষ। দুই ভাইয়ের মধ্যে ছোট আশিষ একটি ব্যাংকের অফিস সহকারী ছিল।

এসআই ওয়াহিদুজ্জামান বলেন, মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে; অজ্ঞাত কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। তবে ময়না তদন্ত প্রতিবেদন পেলে সঠিক কারণ বলা যাবে।

মৃতের ভগ্নীপতি দীপক কুমার দাস জানান, সন্ধ্যায় সবার অগোচরে দরজা বন্ধ করে সিলিংয়ের শাড়ি বেঁধে গলায় ফাঁস দেয় সে। পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। 


একাত্তর/এআর


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর