রিট খারিজ: ২ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা

আপডেট : ২৫ মার্চ ২০২১, ১২:১৬ পিএম

২০২০-২১ শিক্ষাবর্ষে দেশের সবগুলো সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে প্রথম বর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে ২ এপ্রিল মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই। 

বুধবার (২৪ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। 

জনস্বার্থে উত্তরার বাসিন্দা তৈমুর খান রবিবার রিটটি করেন। রিটকারীর আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান বলেন, আকস্মিক করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে পরীক্ষা স্থগিত চেয়ে রিটটি করা হয়। রিটে শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। 

তিনি বলেন, ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। ১৯টি কেন্দ্রে ৫৫টি ভেন্যুর ৭৫টি হলে এ পরীক্ষা হবে। স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ অবস্থায় রিট গ্রহণযোগ্য নয়। 

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট তারিখে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত ফ্রি...
একাত্তর টেলিভিশনের ক্যামেরাপার্সন আলম হোসেনের পিতা ও স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একাত্তর পরিবারের সদস্য আলম হোসেনের বাবা জয়নাল আবেদিন...
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ৪২তম সভা মঙ্গলবার ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংকের...
খুলনার স্যার ইকবাল রোডে (কালীবাড়ি রোড) কমিউনিটি ব্যাংকের একটি উপ-শাখা উদ্বোধন করা হয়েছে।বুধবার খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে উপ-শাখাটির...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর