খুলনায় কমিউনিটি ব্যাংকের নতুন উপ-শাখা উদ্বোধন

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১০:৫৯ পিএম

খুলনার স্যার ইকবাল রোডে (কালীবাড়ি রোড) কমিউনিটি ব্যাংকের একটি উপ-শাখা উদ্বোধন করা হয়েছে।

বুধবার খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে উপ-শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মসিউল হক চৌধুরী।

এ ব্যাপারে মন্তব্য করে মো. মাসুদুর রহমান ভূঞা বলেন, ‘খুলনা-দক্ষিণাঞ্চলের উদীয়মান অর্থনীতির কেন্দ্রবিন্দু। অত্র এলাকার (বড়বাজার) একটি গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্রে আমরা এ উপ-শাখাটি চালু করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি আশা করি, খুলনার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এ উপ-শাখাটি সক্রিয় ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে মন্তব্য করতে গিয়ে মসিউল হক চৌধুরী বলেন, ‘আমাদের ব্যাংকের তিনটি মূল স্তম্ভ তথা: আস্থা, নিরাপত্তা ও প্রগতি। সুশাসন ও সর্বোচ্চ মানের গ্রাহকসেবার মাধ্যমে এই তিনটি স্তম্ভ সুনিশ্চিত করে আমরা সামনের দিকে এগিয়ে যাব।’

অনুষ্ঠানে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমাডেন্ট ও ডিআইজি মো. নিসারুল আরিফ খুলনার এবং পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমানসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও খুলনার বিশিষ্ট ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খুলনা শাখার অধীনে পরিচালিত উপশাখাটির ঠিকানা: কেএমপি শপিং কমপ্লেক্স, স্যার ইকবাল রোড (কালীবাড়ি), হেলাতলা, খুলনা সদর থানা মোড়, খুলনা।


একাত্তর/এসজে

দেশের এসএমই ইকোসিস্টেমে নতুন মাত্রা যোগ করলো কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ‘এসএমই ৩৬০’, যা বাংলাদেশের প্রথম ব্যাংক নির্ভর ৩৬০° বিজনেস সুইট।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশের মাধ্যমে খুলনা জেলা পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে সম্প্রতি খুলনা ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য বিশেষায়িত ও অগ্রাধিকারভিত্তিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কমিউনিটি ব্যাংক একযোগে সারাদেশের সব শাখা ও উপশাখায় ‘ডেডিকেটেড সার্ভিস ডেস্ক’ চালু করেছে। 
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর