সার্চ কমিটিতে কে কার নাম দিলো, সে তথ্য চেয়েছে সুজন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৮ পিএম

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সার্চ কমিটির কাছে কারা কার নাম প্রস্তাব করেছে, সে বিষয়ে জানতে চেয়ে তথ্য অধিকার আইন অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। 

গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) তিনি আবেদনটি করলেও আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সুজনের এই আবেদনে বলা হয়েছে, সার্চ কমিটির কাছে ব্যক্তি, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে জমা পড়া মোট ৩২২ জনের নাম ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হলেও, কোন ব্যক্তির নাম কে প্রস্তাব করেছে, মন্ত্রিপরিষদ বিভাগ তা প্রকাশ করেনি। ফলে প্রকাশিত তথ্য অসম্পূর্ণ।

আবেদনে আরও বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইনের ৪(১) ধারা অনুযায়ী, অনুসন্ধান কমিটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করবে। 

তাই আবেদনে সুজনের দাবি, অসম্পূর্ণ তথ্য প্রকাশ করলে বা তথ্য গোপন করলে স্বচ্ছতা নিশ্চিত হয় না। 

আরও পড়ুন: দিল্লির বৈঠকে ঠাঁই পাচ্ছে না তিস্তার পানি

তথ্য অধিকার আইনের ৪ ধারা অনুযায়ী কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়া প্রত্যেক নাগরিকের আইনস্বীকৃত অধিকার উল্লেখ করে, সুজনের পক্ষে থেকে সম্পাদক বদিউল আলম তথ্য অধিকার আইনের ৮(১) ধারার অধীনে ৩২২ জনের পরিপূর্ণ তথ্য চেয়ে এই আবেদন করেন।

প্রস্তাবিত নামের পাশাপাশি প্রস্তাবকারীর নাম সম্বলিত পরিপূর্ণ তালিকা প্রকাশের দাবি জানান তিনি এই আবেদনে। 

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২ এবারই প্রণীত হয়েছে। ফলে আইন অনুযায়ী এবারই প্রথম নির্বাচন কমিশন গঠিত হচ্ছে। 

সংসদে আইন পাসের পর নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়। সেই কমিটির কাছেই এসব নাম প্রস্তাব করেন বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলো।


একাত্তর/জো 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর