ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী শিশুর মৃত্যু, চালক আটক

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০৯:১৬ পিএম

রাজধানীর সবুজবাগ থানার বাসাবো আমতলা এলাকায় একটি ড্রাম ট্রাকের ধাক্কায় মো. সাজ্জাদ হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক চালক মোশারফকে (৪৮) আটক করেছে পুলিশ।

শনিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মৃত সাজ্জাদ নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার শুনাই গ্রামের প্রাইভেটকার চালক মো. রিয়াজ হোসেন ছেলে। বর্তমানে ১৩৫ নং উত্তর বাসাবো সবুজবাগে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো সে। চার ভাইয়ের মধ্যে সাজ্জাদ ছিলো তৃতীয়। তিনি স্থানীয় এস আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়তো।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। শিশুটি স্থানীয় একটি প্রাইমারি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করতো।

শিশু সাজ্জাদ হোসেনের মামা মোতালেব জানান, তার ভাগিনা স্থানীয় এস আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করতো। বাসাবোর আমতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় ড্রাম ট্রাকে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সে মারা যায়।

আরও পড়ুন: ভোজ্য তেল নিয়ে সারাদেশেই চলছে তেলেসমাতি

মৃত শিশুটির ফুপা আলামিন জানান, দুপুরে খেলাধুলার জন্য বাহিরে বের হয়েছিল শিশুটি। পরে ওই এলাকায় ভাড়ায় চালিত বাইসাইকেলটি রাস্তা পার হওয়ার সময় ড্রাম ট্রাক চাপা দেয়।

শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর