এটিএম থেকে কোটি টাকা লুট, রক্ষকই যখন ভক্ষক

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৮:৫৯ পিএম

অভিনব কৌশলে জালিয়াতি করে একটি বেসরকারি ব্যাংকের দুইশ’র বেশি এটিএম বুথ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র।

এই ঘটনার সাথে জড়িত আট জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। যারা গ্রেপ্তার হয়েছে তারাই এটিএম বুথ স্থাপন ও মনিটরিং করতো। পরে তারা একটি চক্র তৈরি করে টাকা লুট করা শুরু করে।

রাজধানী জুড়ে বিভিন্ন ব্যাংকের কয়েক হাজার এটিএম বুথ রয়েছে, সেসব বুথে টাকার রাখাসহ মেইনটেনেন্সের দায়িত্ব বিভিন্ন সিকিউরিটিজ কোম্পানির হাতে।

বুথে প্রয়োজন মাফিক সেই সিকিউরিটি কোম্পানির লোকরা বুথে এসে টাকা দিয়ে যেতো। অথবা এটিএম বুথে কোনো ধরনের ত্রুটি হলে সেসবের মেইনটেনেন্সের কাজের দায়িত্ব থাকে অনেকে।

এমনই সব সিকিউরিটি কোম্পানিতে কাজ করা কয়েকজন মিলে তৈরি করে এটিএম বুথ থেকে টাকা লুটের চক্র। এই চক্রের সদস্যরাই পারস্পরিক যোগসাজশে রাজধানীর বিভিন্ন বুথ থেকে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা।

সাম্প্রতিক সময়ে একটি বেসরকারি ব্যাংকের অডিটে এটিএম বুথের টাকার বেশ কিছু গরমিল পরিলক্ষিত হয়। ব্যাংক কর্তৃপক্ষ থার্ড পার্টি পরিবর্তন করে। তারপরও অনিয়ম ও গড়মিল পরিলক্ষিত হতে থাকে।

পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষ ও থার্ড পার্টি বিষয়টি নিয়ে র‌্যাবের কাছে যায়। র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে। এক পর্যায়ে র‌্যাব জানতে পারে থার্ড পার্টি পরিবর্তন হলেও টাকা লোডার ও অন্যান্য কারিগরি দলের কোন পরিবর্তন হয়নি।

র‌্যাব তদন্ত অব্যাহত রাখে। পরে শনিবার রাতে র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার নেতৃত্বে একটি দল রাজধানীর মিরপুর, হাজারীবাগ, যাত্রাবাড়ী ও বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে।

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হন- আব্দুর রহমান বিশ্বাস, তারেক আজিজ, তাহমিদ উদ্দিন পাঠান ওরফে সোহান, রবিউল হাসান, হাবিবুর রহমান ইলিয়াস, কামরুল হাসান, বাজিতপুরের সুজন মিয়া এবংং আব্দুল কাদের।

রোববার (৬ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

একটি সিসিটিভিতে দেখা যায় এই চক্রের প্রধান আব্দুর রহমানসহ তার সহযোগিরা একটি এটিএম বুথ থেকে টাকা তুলে নিচ্ছে। এভাবেই এই আটজন মিলে মিরপুর, কালশী, সেনপাড়া সহ বিভিন্ন স্থানের ২৩১টি এটিএম বুথ থেকে টাকা তুলে নিতো এই চক্রটি।

র‌্যাব মুখমাত্র জানান, অন্যের আটকে থাকা কার্ডের মাধ্যমে টাকাও তুলে নিতো এই চক্র। এ ছাড়া বুথে টাকার রাখার সময় সার্ভার জ্যাম করে টাকা তুলে নেয়ার ঘটনার পাশাপাশি প্রতিদিন লাখ টাকার উপরে বিভিন্ন বুথ থেকে তুলে নিয়েছে অপরাধীরা।

এখন পর্যন্ত একটি ব্যাংকের প্রায় তিন কোটি টাকার উপর হাতিয়ে নিয়েছে তারা। গ্রেপ্তার আট জনের কাছ দুইটি চেকবই, একটি এটিএম কার্ড, চারটি আইডি কার্ড, একটি স্বর্ণের নেকলেস, এক জোড়া বালা, এক জোড়া কানের দুল, একটিটি আংটি এবং নগদ ৯ লাখ ৪১ হাজার ৫৫৫ টাকা উদ্ধার করেছে র‌্যাব।

খন্দকার আল মঈন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজশে বেশ কয়েকটি এটিএম বুথ হতে টাকা আত্মসাতের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। তারা জানায়, গত ২-৩ বছর ধরে চাকরি করার সুবাদে পারস্পরিকভাবে পরিচিত হয়।

আব্দুর রহমান এই সিন্ডিকেটের মূলহোতা। গ্রেপ্তার হওয়া অন্যান্যরা তার সহযোগী; যারা কন্ট্রোল রুম, লোডিং, কলিং এবং মেনটেইনেন্সের দায়িত্ব পালন করে থাকে।

তারা সবাই ব্যাংকের এটিএম বুথে টাকা স্থাপন ও মনিটরিং কাজে নিযুক্ত ছিল। তারা ঢাকা শহরের ২৩১টি এটিএম বুথ মেশিনে টাকা লোড করে থাকে।

আরও পড়ুন: অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের খবরে এলাকা পুরুষশূণ্য

এই ২৩১টি এটিএম বুথ মেশিনে টাকা স্থাপনের জন্য ১৯ জন লোডার নিযুক্ত রয়েছে; যারা প্রয়োজনে বিভিন্ন স্থানে অর্থ পৌঁছে থাকে। এছাড়া টেকনিক্যাল এক্সপার্ট, কারিগরিসংক্রান্ত বিষয়ে বেশ কয়েকজন নিয়োজিত থাকতো।

মঈন জানান, অপরাধীরা লোডিং ট্রেতে টাকা স্থাপনের সময় ১৯টি ১০০০ টাকার নোটের পরপর অথবা অন্য নির্দিষ্ট পরিমাণ টাকা ইচ্ছাকৃতভাবে জ্যাম করে রাখত।

কোনো ক্লাইন্ট এটিএম বুথে টাকা উত্তোলনের জন্য এটিএম কার্ড প্রবেশ করিয়ে গোপন পিন নম্বর দিয়ে কমান্ড করলে ঐ পরিমাণ টাকা ডেলিভারি না হয়ে পার্স বিনে জমা হত।

পরবর্তীতে সেই টাকা তারা সরিয়ে নিত। এক্ষেত্রে মেশিনের একটি কৌশল অবলম্বন করে তারা টাকাগুলো আত্মসাৎ করত।

একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
লক্ষ্মীপুরের রায়পুরে ভয়াবহ আগুনে ১১টি বসতঘর ও ৬টি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে মুহূর্তের মধ্যেই সাজানো সংসার ও রুটি-রুজির অবলম্বন হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে কয়েকটি পরিবার। ক্ষতিগ্রস্ত...
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বাসিন্দা সুমাইয়া (১৮) নামে এক তরুণী হামের...
নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের স্বাস্থ্য খাতের ব্যাপক শূন্যপদ পূরণে জোরদার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী...
সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজ পালন শেষে অবশিষ্ট সাশ্রয়ের অর্থ হজযাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ প্রক্রিয়ায় মোট চার হাজার ৩৪১ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর