রাজধানীতে যানজট কমাতে এবার সাবওয়ে প্রকল্প

আপডেট : ২৯ মার্চ ২০২২, ০৮:১৯ পিএম

রাজধানীর যানজট কমাতে সরকার এবার সাবওয়ে প্রকল্প বাস্তবায়নের দিকেএগোচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকায় সাবওয়েনির্মাণের সম্ভব্যতা সমীক্ষা প্রকল্পের খসড়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর মতামত গ্রহণ অনুষ্ঠানেতিনি একথা জানান।

কাদের বলেন, বিশ্বের ১৪০টি বাসের অযোগ্য শহরের মধ্যে ঢাকা ১৩৭তম। আমারমনে হয়, এটা মেয়র সাহেবরা জানেন এবং এটা মাথায় রেখেই ঢাকাকে নিয়ে পরিকল্পনা করতে হবে।

তিনি বলেন, সবচেয়ে অপরিকল্পিত একটি শহর। প্ল্যান ছাড়াই এ শহর গড়ে উঠেছে।ভূমিকম্প, বড় ধরনের ঝড়ে আমরা ঝুঁকিতে আছি।

স্বপ্নগুলো একজনই দেখেছেন, পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে,কর্ণফুলী টানেল এই স্বপ্নগুলো দেখেছেন যিনি। এভাবে আর থাকতে চাই না।

এই সাবওয়ের স্বপ্ন দেখেছেন শেখ হাসিনা। আমরা অতো মাথায় নিইনি। বারবারউনি সড়কের কোনো প্রোগ্রাম হলে বলে ফেলতেন সাবওয়ে করা হবে।

এই সিটির এখন যে অবস্থা, সাবওয়ে আমাদের করতেই হবে। এর কোনো বিকল্পনেই। পদ্মা যে করতে পারে, সাবওয়েও সে করতে পারে।

অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় রাজধানী ঢাকা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন,এই নগরীর অবস্থা দেখতে দেখতে খুবই খারাপ লাগে, লজ্জাও লাগে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আজ বিশ্বের অর্থনৈতিকভাবে অগ্রসর ১১টি দেশেরতালিকায় রয়েছে। সে বাংলাদেশের সঙ্গে এটা মানায় না, একটুও মানায় না।

বাসগুলো ভালো করতে চেষ্টা করছে, আমি অনেক চেষ্টা করেছি। রঙ-চঙ করেবাস বের করে, ফিটনেস নেই। এই ছবির পরিবর্তন করতে হবে।

এই শহরে গাড়িগুলোর যে চেহারা, গরিব-গরিব! শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নকেযে উচ্চতায় নিয়ে গেছেন তার সঙ্গে তুলনা হয় না। সেটার সঙ্গে মেলে না।


একাত্তর/এসএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর