মেডিক্যাল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ দুইজন আটক

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১২:১২ পিএম

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক স্বপন।

শুক্রবার (১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে মেডিক্যাল ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

খুবই সতর্ক আছেন জানিয়ে মন্ত্রী বলেন, হোয়াটসঅ্যাপসহ সবকিছু মনিটরিং করা হচ্ছে। ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর জন্য দুইজনকে আটক করা হয়েছে।

যেসব গাড়িতে প্রশ্ন নেওয়া হয় সেব গাড়িও আমরা ট্র্যাকিং করা হচ্ছে বলেও জানান তিনি। 

এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসেছেন জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা শুরু হয়েছে। 

মন্ত্রী জানান, মোট ১৯ কেন্দ্রে ৫৭ ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বমোট পরীক্ষা হল ১ হাজার ৭৯২।  


একাত্তর/জো 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকের গঙ্গারাম বাজার এলাকায় অবরুদ্ধ পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। পরবর্তীতে সেনাবাহিনী...
বিশ্বজুড়ে ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় সবচেয়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে দুটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে। ‘পিএইচপি২শেল’ (PHP2Shell) নামে পরিচিতি পাওয়া এই...
দেশে আশঙ্কাজনকভাবে অব্যাহত রয়েছে প্রাণঘাতী রোগ হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম এবং হামের...
সারাদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর তাণ্ডব অব্যাহত রয়েছে। আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর