টিপু ও প্রীতি খুনের ঘটনায় অস্ত্রসহ আরও এক গ্রেপ্তার

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ০৩:৩৮ পিএম

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে অস্ত্রসহ আরফান উল্লাহ দামালকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার রিফাত মোহাম্মদ শামীম এই তথ্য জানিয়েছেন। 

উপ-পুলিশ কমিশনার জানান, টিপু হত্যাকাণ্ডের আগে দামালসহ বেশ কয়েকজন কমলাপুর রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে একটি গোপন বৈঠক করে। বৈঠকে উপস্থিত সবাইকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন: ভোক্তা অধিকারের অভিযানে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

দামালের নামে মতিঝিল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে এবং তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

উল্লেখ্য, এর আগে বুধবার (২৭ মার্চ) এই জোড়া খুনের ঘটনায় শুটার মাসুম মোহাম্মদ আকাশকে বগুড়া থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।


একাত্তর/জো 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর