স্বাস্থ্য সেবায় অবদানের জন্য পুরস্কৃত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ০৮:২১ পিএম

স্বাস্থ্য সেবায় অবদান রাখায় "স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০" পুরস্কার পেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। 

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ১০টি ক্যাটাগরিতে মোট ৪৭টি প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে বিশেষ ক্যাটাগরিতে এ পুরস্কার  পায় ঢামেক হাসপাতাল। 

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধি হিসেবে সম্মাননা পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।  

"স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০২০" (Health Minister National Award) অর্জনে ঢামেকের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হক  সকল চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আজকের এই অর্জন স্বাস্থ্যসেবায় তাদের অক্লান্ত পরিশ্রমের ফল। কোভিড দুর্যোগেও ঢাকা মেডিকেল সবার সেরা সেবাটাই দিতে চেয়েছে। স্বাস্থ্যসেবায় এখনো সকলের ভরসার জায়গা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালের ঐতিহ্য সুনাম ধরে রাখতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন আনতে আমরা বদ্ধ পরিকর।

পরিচালক বলেন, ‘এই হাসপাতালের ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন আনতে আমরা বদ্ধ পরিকর। নামীদামি হাসপাতালের মতন no bed, no service system চালু করলে দেশের আনাচে কানাচে থেকে যারা এক বুক আশা নিয়ে ঢাকা মেডিকেলে ছুটে আসেন চিকিৎসা নিতে, তাদের অধিকাংশই শূণ্য হাতে ফিরে যেতে হতো। সবাই চাইলেও নামীদামি হাসপাতালে ভিড় করতে পারেন না। সীমিত সম্পদেই সেরা সেবাটা দিতে চাই আমরা। শত ভুলের মাঝেও গর্ব হয় ঢাকা মেডিকেল পরিবারের সদস্য হতে পেরে।’

হাসপাতালটির উপর আস্থা রাখার জন্য স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রণালায় এবং অধিদফতরের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান পরিচালক নাজমুল হক।

উল্লেখ্য, অনুষ্ঠানে ১০টি ক্যাটাগরিত ৪৭টি পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে সেরা ১০টি উপজেলা হাসপাতাল, সেরা ৫টি জেলা হাসপাতাল, সেরা ৩টি মেডিকেল কলেজ ও সেরা ২টি বিশেষায়িত পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট ও হাসপাতাল এবং সেরা ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এ ছাড়া বিশেষ ক্যাটাগরিতে ঢাকা মেডিকেল কলেজকে পুরস্কৃত করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত  ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশিদ আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, সচিব ও হাসপাতাল টির (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক আশরাফুল আলম  সহ অন্য নেতৃবৃন্দ।


একাত্তর/এসএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর