হৃদয় মণ্ডলদের অভিনন্দন জানাতে চাই: ড. জাফর ইকবাল

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০৮:২৭ পিএম

জ্ঞানভিত্তিক দেশ গঠন ও বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নিতে হৃদয় মণ্ডলের মতো শিক্ষকরা দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে মন্তব্য করে তাদেরকে অভিনন্দন জানাতে চেয়েছেন শিক্ষাবিদ ড. জাফর ইকবাল।

তিনি বলেন, আজ আমরা এখানে সবাই মিলে প্রতিবাদ করতে চাই। আমরা একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই। বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এজন্য হৃদয় মণ্ডলের মতো যে শিক্ষকরা দায়িত্ব পালন করে যাচ্ছেন তাদের অভিনন্দন জানাতে চাই। এই ধরনের ঘটনা যেন আর কখনও না ঘটে সে বিষয়টি নিশ্চিত করতে চাই। বঙ্গবন্ধু সবচেয়ে অসাম্প্রদায়িক মানুষ ছিলেন, সেই বঙ্গবন্ধুর বাংলায় যদি এমন সাম্প্রদায়িক ঘটনা দেখতে পাই সেটি আমাদের পক্ষে মেনে নেওয়া খুব কষ্ট।

শনিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের মুক্তির দাবিতে  ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে তিনি একথা বলেন।

এই শিক্ষাবিদ বলেন, একটি জ্ঞানভিত্তিক দেশ গড়তে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নিতে হবে। এর প্রথম ধাপ হচ্ছে স্কুলের ছেলে মেয়েদের বিজ্ঞান শেখানো। সে দায়িত্ব পালন করতে গিয়েছিলেন হৃদয় মণ্ডল। সেই কারণেই তাকে জেলে বসে থাকতে হচ্ছে।  আমি এখানে অনেক দুঃখ ও কষ্ট নিয়ে দাঁড়িয়েছি। হতাশও বলতে পারতাম কিন্তু প্রতিজ্ঞা করেছি জীবনে হতাশ হবো না। আমি অত্যন্ত ক্ষুব্ধ। আমরা দুঃখ হলো যে বিজ্ঞান পড়াতে গিয়ে তিনি নিগৃহীত সেই বই আমরা লিখেছিলাম। তিনি যে কথাগুলো বলার জন্য জেলে আছেন, হুবহু সেই কথাগুলো আমরা সকল বিজ্ঞানমনস্করা বলে থাকি। তাহলে এটা কেমন কথা হৃদয় মণ্ডল জেলে আর আমরা বাইরে ঘুরে বেড়াচ্ছি।


একাত্তর/এসএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর