শাহজালালে এক বিমানের লেজে আরেক বিমানের ধাক্কা

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০৯:২৯ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে থাকা বোয়িং ৭৭৭ বিমানকে পেছন থেকে ধাক্কা দিয়েছে বোয়িং ৭৩৭। এতে দুটি বিমানই ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, রক্ষণাবেক্ষণের জন্য বিমানের হ্যাঙ্গারে আগে থেকেই একটি বোয়িং ৭৭৭ বিমান রাখা ছিল। রোববার (১০ এপ্রিল) দুপুরে একটি বোয়িং ৭৩৭ রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারে নেওয়ার সময় পেছন থেকে তা বোয়িং ৭৭৭ বিমানটিকে ধাক্কা দেয়। এতে বোয়িং ৭৭৭ উড়োজাহাজের সামনের অংশে থাকা ওয়েদার র‍্যাডম নষ্ট হয়ে গেছে। আর বোয়িং ৭৩৭- এর লেজের ভার্টিকাল স্ট্যাবিলাইজার ভেঙে গেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি সোমবার বিমান দুটি পরিদর্শনে হ্যাঙ্গারে যান। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার। তিনি গণমাধ্যমকে বলেছেন, ঘটনা তদন্তে কমিটি গঠন করা হচ্ছে।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর