ঈদযাত্রার জন্য প্রস্তুত হচ্ছে লঞ্চ, ডকইয়ার্ডে তুমুল ব্যস্ততা

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০৮:৩২ পিএম

ঈদযাত্রার প্রস্তুতি নিচ্ছে নৌ রুটের লঞ্চ-ইস্টিমারগুলো। পুরনো ঢাকার সদরঘাট ও কেরানীগঞ্জের ডক ইয়ার্ডগুলোতে চলছে লঞ্চ রঙ করা আর ছোট-খাটো ত্রুটি সারাইয়ের কাজ।

মালিকরা বলছেন, দুর্ঘটনা মোকাবেলায় এবার থাকছে সব প্রস্তুতি। হালনাগাদ করা হচ্ছে আগুন নেভানোর যন্ত্রপাতি। ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ করার সব প্রস্তুতিই নেয়া হচ্ছে।

তবে, লঞ্চ ভ্রমণে জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকেট কাটার বিষয়ে এখন পর্যন্ত কোন ধরনের নির্দেশনা বা চিঠি পাননি মালিকরা।

করোনার দুই বছরের ক্ষতি পুষিয়ে এবার নতুন উদ্যোমে ঈদ যাত্রার প্রস্তুতি নিতে ব্যস্ত লঞ্চের মালিক শ্রমিকরা। লঞ্চের ঈদ যাত্রার চাপ পড়েছে কেরানীগঞ্জের ডক ইয়ার্ডগুলোতেও।

ঢাকা-বরিশাল-ভোলাসহ দক্ষিণাঞ্চলের নৌপথের যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করার প্রস্তুতি চলছে। শ্রমিকরা বলছেন, দীর্ঘদিন পর এবার তাদের ঈদটাও আনন্দে কাটবে। সারাই কাজ কাজ শেষ হতে লাগবে দশ দিন। তারপরই প্রস্তুত হবে লঞ্চগুলো।

এবার দক্ষিণাঞ্চলের নৌপথে যুক্ত হচ্ছে অনেক নতুন লঞ্চটি। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে অত্যাধুনিক সব লঞ্চ। মালিকরা বলছেন ঈদের আগেই শতভাগ প্রস্তুতি নিয়েই তারা যাত্রী সেবা নিশ্চিত করবেন।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার পর্যাপ্ত বয়া আর লাইফ জ্যাকেটসহ প্রস্তুত রাখা হয়েছে নিরাপত্তা সরঞ্জাম। আগুনের দুর্ঘটনা নিয়ন্ত্রণে আলাদাভাবে ডেকে লাগানো হচ্ছে পানি ছিটানোর পাম্প মেশিন।

আরও পড়ুন: উল্লাপাড়ার সব সহকারী শিক্ষা কর্মকর্তাকে বদলি

জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকেট কিনতে হবে, এমন একটি ঘোষণা শোনা গেলেও এ বিষয়ে এখনও কোন নির্দেশনা পাননি মালিকরা। আর যাত্রীদের অভিযোগ ঈদযাত্রার জন্য এখনই লঞ্চের কোন কেবিন মিলছে না।

বিআইডাব্লিউটিএ বলছে সদরঘাটের কাউন্টারগুলো থেকেই যাত্রীরা যাতে টিকিট কিনতে পারেন সেই নির্দেশনা দেয়া হবে লঞ্চ মালিকদের।

একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর