রাজধানীর ২৩ লাখ বাসিন্দা পাচ্ছেন কলেরার টিকা

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ০১:২৯ পিএম

রাজধানীসহ সারাদেশে হঠাৎ কেনো কলেরা ডায়রিয়া প্রাদুর্ভাব, তার সুনির্দিষ্ট কোন কারণ খুঁজে পাচ্ছে না আইসিডিডিআরবি। এর কারণ জানতে চলছে গবেষণা। 

এদিকে, রাজধানীতে এখনও ডায়রিয়া রোগী কমার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। পরিস্থিতি মোকাবেলায় আগামী মাসে রাজধানী ঢাকার ২৩ লাখ মানুষকে কলেরার টিকা খাওয়ানোর পরিকল্পনা করছে স্বাস্থ্য অধিদপ্তর। 

মহাখালীর হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার রোগী আসছেন ডায়রিয়ার চিকিৎসা নিতে। হাসপাতালে শয্যা বাড়িয়েও রোগীর চাপ সামলানো যাচ্ছে না। 

রাজধানীসহ আশপাশের বেশ কয়েকটি এলাকা থেকে গত ১৫ দিনে ১৮ হাজারের বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আইসিডিডিআর,বি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। এরিমধ্যে মারা গেছে চার জন। পরীক্ষায় দেখা গেছে রোগীদের বেশীর ভাগই কলেরার জীবানু বহন করছে। 

এ ছাড়াও আছে ডায়রিয়া ই-কলাই আর রোটা ভাইরাসের উপস্থিতি। বেশি রোগী আসছে ঢাকার যাত্রাবাড়ী, মিরপুর, দক্ষিণখান সবুজবাগ থেকে। 

এমনকি ধানমন্ডির মতো অভিজাত এলাকা থেকেও মিলছে রোগি। কিন্তু কেনো এ বছর এমন পরিস্থিতি হলো, তা নিয়ে গবেষণা চলছে।

ডায়রিয়া প্রতিরোধে ঢাকার চিহ্নিত এলাকাগুলোর অন্তত ২৩ লাখ মানুষকে মুখে খাওয়ার কলেরা টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

এক বছরের উর্ধে সবাই এই টিকা পাবে। এর প্রথম ডোজ দেয়া হবে মে মাসে। আর জুনে দেয়া হবে দ্বিতীয় ডোজ। তবে গর্ভবতী নারীরা এইট টিকা নিতে পারবেন না। 

মার্চ মাসেই সারা দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এক লাখ ৭০ হাজার ২৩৭ জন। আর ঢাকায় এই সংখ্যা ৩৬ হাজার ৯১২ জন। 


একাত্তর/এআর


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো আপিল করার সুযোগ নেই; তিনি দেশে ফিরলেই সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার মৃত্যুদণ্ড অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড....
ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ হলে মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সামরিক সদস্য এবং গোয়েন্দা ঘাঁটির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও গোয়েন্দা সংস্থাগুলোতে অতি...
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এর দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মসজিদের ইমাম এবং অপরজন মাদ্রাসার শিক্ষক।
ছুটিতে দেশে ফেরার পথে সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুইজন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ও সহোদর ভাই।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর