এডিসি হারুন ও ওসি কাইয়ুমের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১১:৩১ এএম

শিক্ষার্থীদের দাবির মুখে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ প্রতিনিধিরা। তারা জানিয়েছেন তদন্ত করে অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের সময় পুলিশের ‘প্রশ্নবিদ্ধ’ আচরণের কারণে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান, ডিএমপির রমনা জোনের এডিসি হারুন-অর-রশিদ ও নিউমার্কেট থানার ওসি স.ম. কাইয়ুমকে প্রত্যাহারসহ ১০ দফা দাবি জানিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (২০ এপ্রিল) রাতে ঢাকা কলেজের শহীদ আ. ন. ম. নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলন কথা বলেন প্রতিনিধিদল।

image


আরও পড়ুন: অবশেষে সমঝোতা, খুলছে নিউমার্কেট

শিক্ষার্থীদের দাবিতে বলা হয়, ‘দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর ডিসি, এডিসি ও নিউ মার্কেট থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। এবং পুলিশ প্রশাসনকে কলেজ প্রশাসনের কাছে ক্ষমা চাইতে হবে।’

এদিকে সম্প্রতি পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, এডিসি হারুন তার অধস্তন পুলিশ কনস্টেবলকে চড় মারছেন।

রাজধানীর নিউমার্কেট এলাকায় মঙ্গলবার দুপুরে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ চলাকালে এই ঘটনা ঘটান এডিসি হারুন। তার এ ধরনের আচরণের তীব্র নিন্দা ও সমালোচনা করছেন অনেকে।

image


আরও পড়ুন: নিউমার্কেটে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে আরো একজনের মৃত্যু

ভিডিওটিতে দেখা যায়, নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের লক্ষ্য করে পুলিশ সদস্যদের রাবার বুলেট ছোড়ার নির্দেশ দিচ্ছিলেন এডিসি হারুন। এ সময় এক পুলিশ সদস্য তার ‘গুলি শেষ হয়ে গেছে’ বলায় তাকে চড় মারেন এডিসি।

বুধবার (২০ এপ্রিল) বিকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আমি ভিডিও দেখিনি, কী পরিস্থিতিতে এডিসি অন্য সদস্যকে চড় মেরেছেন। রমনার ডিসি যদি রিপোর্ট করেন তাহলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর