ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরুর আগেই বিপর্যয়

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১২:২৬ এএম

ঈদে বাড়ি ফিরতে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হচ্ছে আগামীকাল শনিবার (২৩ এপ্রিল)। এদিকে আগাম টিকেট বিক্রির আগেই দেখা দিয়েছে সার্ভার জটিলতা, অনলাইনে টিকেট কাটায় বিড়ম্বনাসহ কালোবাজারিদের দৌরাত্ম। যাত্রীদের প্রশ্ন, আগাম টিকেট বিক্রির আগেই এ অবস্থা হলো আগামীকাল থেকে কী ঘটতে চলেছে!

শুক্রবার (২২ এপ্রিল) কমলাপুর রেল স্টেশনের যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই আগেভাগে বাড়ি ফেরার পরিকল্পনা করায় ২৬ এপ্রিলের টিকেটের জন্য শুক্রবারই জড়ো হন কমলাপুর রেলস্টেশনে। তাই সকাল থেকেই স্টেশন চত্বর ছিল লোকারণ্য।  

image


কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে আগাম টিকেট বিক্রি শুরু হবে। প্রথম দিন ২৭ এপ্রিলের টিকেট দেওয়ার কথা রয়েছে।

নিয়মিত যাত্রীদের অভিযোগ, সার্ভার জটিলতা, অনলাইনে টিকেট কাটতে বিড়ম্বনাসহ টিকেট কালোবাজারিদের হাতে চলে গেছে। অনেকেই টিকেট না পেয়ে খালি হাতে ফিরে গেছেন।

image


টিকেট প্রত্যাশীদের অভিযোগ, সকাল আটটায় অনলাইনে টিকেট বিক্রিয় মিনিট খানেকের মধ্যেই সব টিকেট শেষ হয়ে গেছে। সার্ভার জটিলতায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টিকেট পাননি এবং বরাবরের মতো টিকেট কালোবাজারির হাতে। 

তারা প্রশ্ন রাখেন, এই যদি হয় অবস্থা তবে শনিবার আগাম টিকেট বিক্রি শুরু হলে মানুষের ভোগান্তি কোথায় গিয়ে ঠেকবে?

image


কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, চাহিদার তুলনায় টিকেট হাতেগোনা। তাই সবার চাহিদা মেটানো যাচ্ছে না। এদিকে অনলাইন টিকেট ব্যবস্থাপনায় সহজ ডটকমের নতুন সিস্টেম চালু করা নিয়েও আছে সমস্যা। তার ওপর টিকেট প্রত্যাশীদের অপ্রত্যাশিত এমন চাপে রীতিমতো তারা নাস্তানাবুদ। 

সার্ভার সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, সকালে যখন অনলাইনে টিকেট বিক্রি চালু হচ্ছে, তখন এক সঙ্গে অনেকে টিকেট কাটতে ওয়েব সাইটে প্রবেশ করছেন। সেজন্য সাইট লোড হতে অনেক ক্ষেত্রে সময় বেশি লাগছে।

আরও পড়ুন: রোজার পর বুঝবেন আন্দোলন কাকে বলে: মির্জা আব্বাস

তিনি জানান, শনিবার কমলাপুর, বিমানবন্দর, তেজগাঁও, ক্যান্টনমেন্ট স্টেশন আর ফুলবাড়িয়ার পুরাতন রেলভবন থেকেও ঈদের আগাম টিকেট বিক্রি করা হবে। একেক ভেন্যুতে মিলবে একেক গন্তব্যের টিকেট। অনলাইন ও কাউন্টারে টিকেট বিক্রি শুরু হবে সকাল আটটায়।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর