লেহেঙ্গার দাম তিন লাখ আর শেরওয়ানি আড়াই লাখ

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ০১:২৮ পিএম

আড়াই লাখ টাকা দামের শেরওয়ানি, তিন লাখ টাকার লেহেঙ্গা কিংবা ১৮ হাজার টাকায় বাচ্চাদের একটি পোশাক। ঈদের বাজারে ব্যয়বহুল এসব পোশাকের ক্রেতাও কম নয়।

বিদেশি ডিজাইনারদের তৈরি করা এসব পোশাক মিলছে গুলশান বনানীর মতো অভিজাত এলাকার বিপণীকেন্দ্রগুলোতে। 

ঈদে উচ্চবিত্ত ক্রেতাদের আগ্রহ থাকে বিদেশি চেইনশপগুলোর দিকে। ঈদের শপিংয়ের জন্য যারা প্রতিবেশী দেশে পাড়ি জমান, মূলত তাদের চাহিদার কথা ভেবেই ব্যয়বহুল ঈদ পোশাকের পসরা সাজায় অভিজাত এই দোকানগুলো। 

যেমন গুলশান এলাকার ভাসাবিতে একটি  শেরওয়ানির দাম রাখা হয়েছে দুই লাখ ৫৮ হাজার টাকা। এটির নকশা করেছেন বিখ্যাত ভারতীয় ডিজাইনার মনোজ আগারওয়াল। 

শেরওয়ানিটি আনা হয়েছে মুম্বাই থেকে। যা তৈরিতে মোগা ফেব্রিকের উপর ব্যবহার করা হয়েছে জারদৌসি আর হাতের কাজ। এমন নানা ডিজাইনের পোশাক আছে সেখানে। যার দাম রাখা হচ্ছে ছয় হাজার থেকে সর্বোচ্চ আড়াই লাখ টাকা পর্যন্ত।

ভাসাভির ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা জানালেন, ঈদের পোশাকগুলো ক্রেতারা যাতে প্রথম দেখাতেই পছন্দ করেন, সেই লক্ষ্যে মুম্বাই থেকে নিয়ে আসা হয়েছে পোশাকগুলো। 

আরও পড়ুন: রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেপ্তার ৪৮

রাজধানীর উত্তরায় রয়েল মালাভারেও ঈদ উপলক্ষে আনা হয়েছে ভিনদেশি ডিজাইনারদের নকশা করা নানা রকম পোশাক। এই ফ্যাশন হাউজটির অন্যতম আকর্ষণ ভিনদেশী ডিজাইনারদের তৈরি বাচ্চাদের পোশাক, ব্যয়বহুল আবায়া ও হিজাব।

এবারও উচ্চবিত্তের আকর্ষণ জর্জেটের তৈরি ভারতীয় শারারা, গারারার মতো দামি পোশাক। সাধ্যের মধ্যে নিজের ও স্বজনদের জন্য কিনছেন অনেকে। অনেকে নিজের জন্য কিনছেন একাধিক পোশাক। তাদের কাছে দামের চাইতে পছন্দই শেষ কথা। 


নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
ঈদ মানেই নতুন পোশাকের সঙ্গে মানানসই জুতার এক অন্যরকম সমীকরণ। সেই সমীকরণ মেলাতে এবং ঈদের আনন্দকে আরও রাঙাতে এবার বড়ো চমক নিয়ে এসেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। ১৯ বছর পর দেশের জনপ্রিয় দুই তারকা জয়া...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর