টিপু হত্যায় আকাশকে ভাড়া করা ব্যক্তির নাম মেলেনি এখনো

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০৮:১৮ পিএম

সন্দেহভাজন ধরা পরলেও হত্যাকাণ্ডের এক মাসেও শাহজাহানপুরে গুলিতে নিহত টিপু হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল, পিস্তলসহ আলামত জব্দে কোনো অগ্রগতি নেই। 

মামলার বাদী, টিপুর স্ত্রী বলেন, এখন পর্যন্ত খুনের মাস্টারমাইন্ড বা শ্যুটার আকাশকে কে ভাড়া করলো সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। 

স্কুল মাস্টার মোবারক হোসেনের মাদারটেকের বাড়িটি বরাবরাই এলাকার মানুষের কাছে রহস্যময়। ছাপড়া মসজিদের এই গলির কেউ কখনও তাদের বাড়ির ভেতরে যাননি। 

প্রতিবেশীদের বিয়ে-জন্মদিনের অনুষ্ঠানের নিমন্ত্রণেও কখনও মোবারক, তার স্ত্রী বা তিন সন্তানের কাউকে পাওয়া যায়নি।

এমন আড়ালে থাকা পরিবার এখন আলোচনার বিষয়। কারণ, এক ভিডিওতে জাহিদুল ইসলাম টিপুকে টার্গেট করে গুলি ছুড়ছে যে যুবক- আকাশ, আইনশৃংখলা রক্ষাবাহিনীর হাতে ধরা পরার পর শ্যুটার আকাশ হিসাবে যার নাম বেরিয়েছে তিনি মোবারক হোসেনের ছোট ছেলে।

দু’কথায় মোবারক হোসেন জানালেন, উকিল পরিচয়ে যিনি ফোন করেছেন, তিনি তার অচেনা। তারা কাউকে নিয়োগ করেননি। সন্তানের খবরও নেননি। তবে, কে যেনো মোবাইল ফোনে জানিয়েছেন, ঈদের পর তার সন্তানের জামিনের ব্যবস্থা করা হবে।

এদিকে, এখনো শোক সামলে ওঠতে পারেনি টিপুর পরিবার। ফারহানা ইসলাম ডলি বলছেন, অন্তত বিচার হলে একটা সান্ত্বনা মিলতো।

গত ২৪ মার্চ রাত ৯টা ৫০ মিনিটে নিজের গাড়িতে বসা অবস্থায় গুলিতে নিহত হন টিপু। ২৪ ঘন্টার মধ্যে পাওয়া যায় তার ভিডিও ফুটেজ। 

সপ্তাহখানেকের মধ্য বগুড়া থেকে মূল শ্যুটার হিসাবে আকাশকে ধরে র্যাব। তার জবানিতে ধরা পরে আরও চার জন- ওমর ফারুক, আবু সালেহ শিকদার, নাছির উদ্দিন, মোরশেদুল আলম। মামলার তদন্তকারী ডিবি পুলিশ জানিয়েছে- নতুন কোনো অগ্রগতি হলে জানানো হবে।

একাত্তর/এআর

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর