সম্পত্তি দেখভালে ডিজিটাল কেয়ারটেকার ‘ফাইন্ড মাই প্রোপার্টিজ’

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৫:২৫ পিএম

শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে। বেশীরভাগ ক্ষেত্রেই প্রতারনারও শিকার হন তারা।

এসব অপরাধ ঠেকাতে দেশের উদ্যোক্তারা তৈরি করলেন প্লাটফর্ম- ফাইন্ড মাই প্রোপার্টিজ। এখান থেকে ডিজিটাল কেয়ারটেকার নিয়োগ দিতে পারবেন যে কেউ। একাত্তরকে উদ্যোক্তারা জানালেন, শুধু ডিজিটাল কেয়ারটেকারই নয়, এই প্লাটফর্মে যে কেউ বাড়ি কিনতে পারবেন, আবার তা বিক্রিও করতে পারবেন।

প্রায় প্রতিদিনই জায়গা জমি নিয়ে বিরোধের জেরে নানা অনাকাঙ্খিত ঘটনা শিরোনাম হয় গণমাধ্যমে। এসব খবরের আধিক্যই প্রমান করে এই শহরে নিজের জায়গা-জমি কিনে বাড়ি করা যতটা চ্যালেঞ্জের, তার চেয়েও বড় মাথাব্যাথা সেই সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা।

এবার সেই নিরাপত্তা দেবার জন্য দেশের তরুন উদ্যোক্তারা তৈরি করলেন প্লাটফর্ম-ফাইন্ড মাই প্রোপার্টিজ। যে কারো সম্পদের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব নেবে এই প্লাটফর্ম। একই সাথে কেউ যদি ব্যবসা করার জন্য উপযুক্ত জায়গা খুঁজতে চান, তাহলে সেটাও কেনার সুযোগ থাকছে।

উদ্যোক্তরা জানান, অনেকেই আছেন যারা নিজেদের বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। সর্বোচ্চ দাম পাবার জন্য এই প্লাটফর্মে সেই বাড়িটি নিলামে ওঠাতে পারেন। যেহেতু বৈধ নিলামে কোনো সম্পদ ওঠালে সেখানে আইনি জটিলতা থাকে না, তাই নিলাম থেকে নির্ভেজাল বাড়িও কিনে নিতে পারেন যে কেউ। এছাড়া বাড়িভাড়া দেয়া বা কেনাবেচার সুযোগ তো আছেই।

সাধারণত জায়গা জমির ক্ষেত্রে আইনি জটিলতার ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। সেই বিবেচনায় প্রতিটি সেবার জন্য এই প্লাটফর্মে গ্রাহকদের জন্য প্রস্তুত থাকছে আইনি সহায়তা। দেশীয় উদ্যোক্তাদের এই নতুন প্লাটফর্মে এরইমধ্যে ৪০টির বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান সেবা নিচ্ছে।

 

 

এআর
মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর