চট্টগ্রাম বন্দরে চোরের ওপর বাটপারি

আপডেট : ১০ মে ২০২৪, ০২:৪৪ পিএম

কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী। চট্টগ্রাম বন্দরের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায়, সেই মালামাল হাতিয়ে নেয় আরেকটি চক্র। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে ১০০ ল্যাপটপ ও ৩৫ লাখ টাকা উদ্ধার করেছে ডিবি পুলিশ। 

চট্টগ্রামের এক ব্যবসায়ী গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ করেন তার আমদানি করা বেশ কিছু ল্যাপটপ ও কম্পিউটারের মনিটর চট্টগ্রাম বন্দরের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় হাতিয়ে নিয়েছে আরেকটি চক্র। 

ঐ ব্যবসায়ীর কাগজপত্র খতিয়ে দেখে গোয়েন্দা পুলিশ জানতে পারে ল্যাপটপ বা মনিটর নয়। ঐ ব্যবসায়ী বিদেশ থেকে মোবাইল চার্জার আমদানি করেছেন। পরে নিজের অপরাধ স্বীকার করেন ব্যবসায়ী। অনুরোধ করেন ল্যাপটপ ও মনিটর উদ্ধারের। 

ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, যে ব্যক্তি আমাদের কাছে অভিযোগ করেছে, তিনি নিজেও ওই পথে অর্থাৎ চার্জারের কথা বলে ল্যাপটপগুলো নিয়ে আসেন। এবার যখন অসংখ্য ল্যাপটপ ও মনিটর নিয়ে তারা চট্টগ্রাম কাস্টমস হাইজ দিয়ে বের হয়, তখন কাস্টমস কর্তৃপক্ষ তাদের আটকায়। এসময় আরেকটা গ্রুপ কাগজপত্র আছে বলে মালামাল নিয়ে নেয়। 

তিনি আরও বলেন, মালগুলো যে গ্রুপের ছিলো তারা না নিয়ে সেগুলো নিয়ে গেছে আরেক গ্রুপ। সেই গ্রুপ মালগুলো নিয়ে মার্কেটে বিক্রি করে দেয়। 

তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। সাঁড়াশি অভিযান চালানো হয় চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা। 

পরে বিপুল সংখ্যক ল্যাপটপ ও মনিটর জব্দ করে ডিবি পুলিশ। সেই সাথে জব্দ করা হয় চুরি করে আনা ল্যাপটপ ও মনিটর বিক্রির ৩৫ লাখ টাকা। 

ডিবি কর্মকর্তা জানান চোরাই ল্যাপটপ এরইমধ্যে বিভিন্ন মার্কেটে বিক্রি করে দিয়েছে চক্রটি। ডিবি প্রধান জানান চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা জড়িত না থাকলে কোনোভাবেই একজনের মালামাল আরেকজন হাতিয়ে নেয়ার কোনো সুযোগ নেই। 

ডিবি প্রধান বলেন, কাস্টমসের সাথে যোগসাজশে তারা এ কাজটি করেছে।   

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে এই ঘটনা সম্পর্কে অবহিত করা হবে। সেই সাথে ব্যবসায়ীদের মিথ্যা ঘোষণা দিয়ে অবৈধ মালামাল আনা থেকে বিরত থাকার আহবান জানান ডিবি প্রধান। 

আরবিএস
মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর