শাহজালাল বিমানবন্দরে দুই লাখ ৩০ হাজার ডলারসহ দুই যাত্রী আটক

আপডেট : ০২ জুন ২০২২, ০৯:৫৬ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ লাখ মার্কিন ডলারসহ এক তুর্কি নাগরিককে আটক করা হয়েছে। এদিকে আরেক বাংলাদেশি পাসপোর্টধারী আরেক যাত্রীকে ৩০ হাজার ডলারসহ আটক করা হয়।

বুধবার (১ জুন) পৃথক অভিযানে দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউজ।  

আটক দুই যাত্রী হলেন- তুর্কি নাগরিক মেহমেত রেমজি ও বাংলাদেশি নাগরিক মাহমুদা ফিরোজ।

এ ঘটনায় ডিএমপির বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার দেখানো হয়।  বৃহস্পতিবার (২ জুন) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।  

বিমানবন্দর সূত্র জানায়, বুধবার (১ জুন) সন্ধ্যা ও রাতে ডলার পাচারের অভিযোগে এক বাংলাদেশি ও এক তুর্কি নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। পরে এ ঘটনায় বিশেষ আইনে দুটি মামলা দায়ের করে তাদের আটক দেখানো হয়েছে।

ঢাকা কাস্টমস হাউজ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটসের ইকে ৫৮৭ ফ্লাইটে বাংলাদেশি পাসপোর্টধারী মাহমুদা ফিরোজ নামের এক যাত্রীকে তল্লাশি করে তার কাছ থেকে সাড়ে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করা হয়। মাহমুদ ফিরোজ যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। সেখান তার দুই ছেলে-মেয়ে থাকেন। তিনি রাজধানীর নিউমার্কেটের বাসিন্দা।  

এছাড়া ঢাকা কাস্টমস হাউজের অপর এক অভিযানে রাত সাড়ে ৯টায় বিমানবন্দর থেকে ২ লাখ মার্কিন ডলারসহ মেহমেত রেমজি নামে এক তুর্কি নাগরিককে আটক করা হয়। পরে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার্কিশ এয়ারলাইন্সে বাংলাদেশ ত্যাগ করার চেষ্টা করছিলেন তিনি। কোনো ধরনের ঘোষণা ছাড়াই তিনি ডলারগুলো বহন করছিলেন।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর