মাঙ্কিপক্সের কোনো লক্ষণ নেই তুর্কি নাগরিকের মধ্যে

আপডেট : ০৮ জুন ২০২২, ০৯:৫৬ পিএম

তুরস্ক থেকে বাংলাদেশে আসা ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত নয় বলে ধারণা করছে আইইডিসিআর। প্রাথমিক পরীক্ষা শেষে তারা বলছে, ঐ ব্যক্তি চর্মরোগে আক্রান্ত হতে পারেন। 

তবে আরও কিছু পরীক্ষার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বাংলাদেশে এখনও মাঙ্কি পক্সে আক্রান্ত কোন রোগী মেলেনি। 

তুর্কী নাগরিক আক্কোশ আলতে মঙ্গলবার (৭ জুন) একটি ফ্লাইটে ঢাকায় আসেন। তার শরীরে কিছু উপসর্গ থাকায় তাকে মাঙ্কিপক্স আক্রান্ত বলে সন্দেহ করে বিমানবন্দর কর্তৃপক্ষের। 

তখনি তাকে রাজধানীর মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠিয়ে আইসোলেশনে রাখা হয়। আর তার নমুনা পাঠানো হয় আইইডিসিআর-এ।

তবে, আপাতত শঙ্কা নেই বলছে কর্তৃপক্ষ। তার শরীরে যা দেখা গেছে, তা আসলে এক ধরনের চর্মরোগ। মাঙ্কিপক্স ছড়িয়ে পড়া কোনো দেশেও যাননি তিনি।

আইইডিসিআর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক হতে এখন থেকেই সতর্ক থাকতে হবে। উপসর্গ থাকলে, নিজ থেকেই যেতে হবে আইসোলেশনে।

এদিকে, এখন পর্যন্ত বিশ্বের ৩০টিরও বেশি দেশে মাঙ্কিপক্স ছড়িয়েছে। রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৭০০। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সতর্কতাই মাঙ্কি পক্স ঠেকানোর প্রথম পদক্ষেপ। 

তাই বিশ্বের সব দেশকেই তার স্থল ও বিমান বন্দরগুলোতে সতর্কতা বজায় রাখতে হবে। তুর্কি নাগরিকের মতো সন্দেহজনক মনে হলে তাদের হাসপাতালে আইসোলেশানে রাখতে হবে। 

আরও পড়ুন: চমেকে স্বজনের খোঁজে এখনো ছবি নিয়ে ঘুরছেন অনেকে

চিকিৎসক ডা: তাজুল ইসলাম বারী জানান, মাঙ্কিপক্সে সাধারণত জ্বর, গা ব্যথা,ঠাণ্ডা ও ক্লান্তির অনুভূতি হয়। মুখে ও হাতে ফুসকুড়ি দেখা দেয়। 

পানিযুক্ত এই ফুসকুড়ি সারা শরীরে ছড়াতে পারে। আর অতীতের গুটিবসন্তের টিকা মাঙ্কিপক্সের ক্ষেত্রেও প্রতিরক্ষার কাজ করে।

তিনি আরও বলেন, সতর্ক থাকতে হবে স্বাস্থ্যকর্মীদের। ঝুঁকি থাকলে নিতে হবে প্রয়োজনীয় টিকা। উপসর্গ দেখলেই, চিকিৎসকের পরামর্শে রোগ নির্ণয় করে, চিকিৎসা নিতে হবে।


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন।...
মাসজুড়ে অব্যাহত সামরিক সংঘাত ও একে অপরকে ধূলিসাৎ করে দেয়ার হুমকির পর অবশেষে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হয়েছে পরোক্ষ 'শাটল ডিপ্লোম্যাসি' বা মধ্যস্থতানির্ভর আলোচনা। গত জুলাইয়ে...
ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর