সামরিক প্রশিক্ষণ নিতে নিবন্ধিত ছয় লাখেরও বেশি নাগরিক

ইরানে 'জানফাদা' কর্মসূচি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান তীব্র সামরিক সংঘাতের মধ্যে বেসামরিক নাগরিকদের সামরিক ও নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে 'জানফাদা' নামের এক বিশাল গণ-মোবিলাইজেশন কর্মসূচি জোরদার করেছে ইরান সরকার। ফারসি ভাষায় 'জানফাদা' শব্দের অর্থ 'জীবন উৎসর্গকারী'।

এই কর্মসূচির সুনির্দিষ্ট অংশ হিসেবে রাজধানী তেহরানে একটি বিশাল সামরিক মহড়ার আয়োজন করা হয়, যেখানে ড্রোন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও নানা আধুনিক সামরিক সরঞ্জামের প্রদর্শনী করা হয়েছে। হাজার হাজার নারী, পুরুষ ও কিশোরদের পরনে সামরিক পোশাক এবং হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে মার্চ করতে দেখা গেছে এই মহড়ায়, যা তেহরানের অভ্যন্তরীণ ও প্রতিরক্ষা প্রস্তুতিকে প্রকাশ্যে তুলে ধরেছে।


তেহরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান নিশ্চিত করেছেন যে, চলতি সপ্তাহেই ছয় লাখের বেশি মানুষ এই কর্মসূচির অধীনে সক্রিয় সামরিক প্রশিক্ষণের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

কর্তৃপক্ষ ধারণা করছে, এই নিবন্ধনের সংখ্যা খুব দ্রুত ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে এবং ইতোমধ্যেই প্রায় এক হাজার সামরিক ও উদ্ধারকারী ইউনিট গঠন করা হয়েছে।

গত মার্চ মাসে শুরু হওয়া এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ স্বেচ্ছাসেবীদের আইআরজিসির অধীনস্থ 'বাসিজ' মিলিশিয়া ও দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার সাথে সমন্বিত করা। মহড়ায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শত্রুপক্ষকে নিজেদের কঠিন সামরিক অবস্থান জানান দিতেই তারা রাস্তায় নেমেছেন এবং সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে তারা প্রস্তুত।


পেশাদার সামরিক দায়িত্বে অংশগ্রহণের পাশাপাশি উদ্ধার তৎপরতা, সামাজিক সেবা, গণমাধ্যম ব্যবস্থাপনা এবং আর্থিক সহায়তার মতো বিষয়গুলোকেও এই জানফাদা কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মোট নিবন্ধিত নাগরিকদের অন্তত ২৬ শতাংশ সরাসরি সামরিক ও নিরাপত্তাসংক্রান্ত দায়িত্ব বেছে নিয়েছেন।

তবে এই আয়োজনে সবচেয়ে বেশি নজর কেড়েছে বিপুল সংখ্যক নারী ও কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কর্মসূচির মুখপাত্র জানান, বর্তমানে ১৫ বছরের বেশি বয়সী কিশোরদের নিবন্ধনের নিয়ম রয়েছে। ভবিষ্যতে ১৫ বছরের কম বয়সীদেরও ধাপে ধাপে এই এই কর্মসূচির আওতায় আনার সুনির্দিষ্ট পরিকল্পনা রাখা হয়েছে।

তথ্যসূত্র: মেহর নিউজ-তাসনিম এজেন্সি

একাত্তর/এআরএস
ইরানের বেসামরিক বিমান চলাচল খাতকে স্তব্ধ করে দেয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রচেষ্টা ও হুমকিকে একপেশে, অন্যায্য এবং সম্পূর্ণ বেআইনি হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান করেছে...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনার বিরুদ্ধে চলমান ৪০ দিনের যুদ্ধে ব্যবহৃত ইরানি সামরিক সামগ্রীর মধ্যে একটি বিশেষ ড্রোন পশ্চিমা আকাশ প্রতিরক্ষা বিশ্লেষকদের দৃষ্টি...
মার্কিন ও ইসরাইল বাহিনীর সামরিক অভিযানের মুখে যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত মানের একটি চালকবিহীন সাবমেরিন বা আন্ডারওয়াটার ড্রোন আটক করার পর সেটিকে রিভার্স-ইঞ্জিনিয়ারিং বা হুবহু নিজস্ব প্রযুক্তিতে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওয়ানা হওয়ার পূর্বে ইরানের শক্তি, সার্বভৌমত্ব ও জনগণের ন্যায্য অধিকার বিশ্বমঞ্চে দৃঢ়ভাবে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির...
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মধ্যপ্রাচ্যে চলমান আমেরিকা-ইসরাইল ও ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় আমদানি-নির্ভর বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়েছে।
বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ব্যাংকের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর