চমেকে স্বজনের খোঁজে এখনো ছবি নিয়ে ঘুরছেন অনেকে

আপডেট : ০৮ জুন ২০২২, ০৮:২০ পিএম

পাঁচদিন পার হলেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুনে পুড়ে নিহতদের। হাসপাতালে মর্গে রাখা আছে ১৭ জনের মৃতদেহ। 

নিখোঁজ স্বজনদের খোঁজ নিতে ছবি নিয়ে অনেকেই ভিড় করছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চত্বরে। কেউ কেউ ব্যানার নিয়েও জানাচ্ছেন স্বজনের খোঁজ দেয়ার দাবি।

বুধবার সকালে চমেকের সামনে গেলো, ভাইয়ের পরিচয়পত্র কার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন মামুন হোসেন। এসেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে। 

তার ভাই বিস্ফোরণের পর থেকেই নিখোঁজ রয়েছেন ফায়ার ফাইটার শফিউল ইসলাম। মামুন জানান, শফিউলের স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর নিখোঁজ সংবাদে এখন তিনি অসুস্থ। 

মামুন আরও জানান, ছেলের শোকে মা শাহনাজ পারভীন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। চারদিন ধরে কিছুই মুখে তোলেননি তিনি। বেশিরভাগ সময় থাকছেন অচেতন।

প্রায় একই গল্প পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রহিমা আক্তারের। তার স্বামী আবদুল মনির হোসেন ছিলেন বিএম ডিপোর ক্রেন অপারেটর। সেখানে বিস্ফোরণের পর থেকেই নিখোঁজ তিনি। 

মাত্র সাত মাসের সংসার মনির-রহিমার। এর মধ্যেই সীতাকুণ্ড ট্র্যাজেডিতে এলোমেলো তাদের সংসার। বিয়ের সাত মাসের মাথায় নিখোঁজ স্বামীর জন্য রহিমার আহাজারি তাই থামছে না।

একইভাবে ডিপো শ্রমিক আতিকুলের খোঁজে হাতিয়া থেকে এসেছেন তার স্ত্রী শাহনাজ বেগম। তিনিও কোন কুল কিনারা করতে পারেননি। 

প্রিয়জনদের ফিরে পেতে এ রকম প্রতিদিনই হাসপাতালে ভিড় করছেন স্বজনরা। তাদের আশা- প্রিয়জনের মৃতদেহের শেষকৃত্য করার। 

এখন শনাক্ত না হওয়া ১৭ জনের মৃতদেহ রাখা আছে হাসপাতালে মর্গে। তাদের চিহ্নিত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করছেন সিআইডি'র ফরেনসিক বিভাগ। 

এদিকে, হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন ৬৪ জন। গেলো শুক্রবার সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। 



একাত্তর/এসজে
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৬৩ শিক্ষার্থীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষ ও সরাসরি আগুনে পোড়া না গেলেও ঘন...
কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে একটি বসতঘরে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে এসেছে।
চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত বিএনপির একটি কর্মসূচির মাইকে হঠাৎ বেজে উঠেছে গণআন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি গান...
চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী। 
মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনা, তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক ঝুঁকির কারণে দীর্ঘদিন ধরেই অস্থির বিশ্ব জ্বালানি তেলের বাজার। তবে সেই অস্থিরতার মধ্যেই মিলছে কিছুটা স্বস্তির ইঙ্গিত
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৬৩ শিক্ষার্থীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষ ও সরাসরি আগুনে পোড়া না গেলেও ঘন...
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ইস্যু করার কোনো আইনি সুযোগ নেই এবং তার সাজা কার্যকর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ...
দণ্ডিত আসামি হিসেবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দী প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর