পাচার করা অর্থ ফেরতের সুযোগ বেআইনি নয়: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ০১ জুলাই ২০২২, ০৭:২৭ পিএম

জরিমানা দিয়ে পাচার করা অর্থ ফেরত আনার সুযোগ নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ, তবে বেআইনি নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সুযোগ দেয়াকে মন্দের ভালো বলে উল্ল্যেখ করেন তিনি।

এই সরকারের আমলে দেশে এতো বেশি টাকা তৈরি হয়েছে যে কারণে পাচারও বেড়েছে- সরল স্বীকারোক্তি মন্ত্রীর। তবে পাচার হওয়া অর্থ ফেরত আসবে কিনা সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। 

শুক্রবার (১ জুলাই) এফডিসিতে এবারের বাজেট নিয়ে এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (এমপি) এসব কথা বলেন।

কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে আইন করে এমন সুযোগ দেয়া হলো কিনা প্রশ্ন ছিলো তার কাছে।

এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, মানুষের হাতে টাকার পরিমাণ বেড়েছে, কাজেই পাচারের ঘটনাও বেড়েছে।

image


বিতর্ক আয়োজনের অংশগ্রহনকারীরা ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সরকারী তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। শিক্ষকের অমর্যাদা এবং শিক্ষার্থীদেও নৈতিক অধ:পতন নিয়েও কথা বলেন মন্ত্রী।

বিতর্কে বিজয়ী হয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, বুধবার অর্থবিল ২০২২ পাস হয়েছে সংসদে। লাগাতার সমালোচনার মুখে বাজেট প্রস্তাবে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার সুযোগে কিছুটা সংশোধন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে সুযোগটি রয়েছে, ৭% জরিমানা দিয়ে পাচারকৃত নগদ অর্থ দেশে আনার সুযোগ পাবেন প্রবাসে থাকা এবং দেশের মানুষ। 


একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
সীমান্ত পথে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মমোসা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর