টিকেটের জন্য তৃতীয় দিনও কমলাপুর স্টেশনে হাহাকার

আপডেট : ০৩ জুলাই ২০২২, ১২:১৯ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রোববার (৩ জুলাই) তৃতীয় দিনের মতো ট্রেনের আগাম টিকেট কিনতে কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে। প্রথম ও দ্বিতীয় দিনের মতই উপচেপড়া ভিড় ছিল কমলাপুর ও শহরতলী রেলস্টেশনে। 

রোববার সকালে কমলাপুর স্টেশনে দেখা যায়, সিডিউল অনুযায়ী ৩ জুলাই দেওয়া হচ্ছে ৭ জুলাইয়ের ট্রেনের টিকেট। সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরুর কথা থাকলেও বেশির ভাগ মানুষ শনিবার থেকেই স্টেশনে এসে অপেক্ষা করছেন। এর মধ্যে টিকেট প্রত্যাশীদের একটি বড় অংশ যারা প্রথম দিন লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি।

টিকেটের জন্য অনেকেই একদিন আগে থেকে লাইনে দাঁড়িয়েছেন। কেউ কেউ টিকেট বিক্রির প্রথম দিন থেকে লাইনে দাড়িয়েও টিকেট পাননি। অনেকেই আবার ৩৫ ঘণ্টা ধরে লাইনেই আছেন।
উল্লেখ্য, শুক্রবার থেকে ট্রেনের টিকেট বিক্রি শুরু হয়েছে। ১ জুলাই দেয়া হয়েছে ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ২ জুলাই দেয়া হয়েছে ৬ জুলাইয়ের, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের ও ৫ জুলাই দেয়া হবে ৯ জুলাইয়ের ট্রেনের আগাম টিকিট।

একাত্তর/এসজে
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর