বাংলাদেশে নারীর অগ্রগতি আরও বৃদ্ধি পাবে, আশা মিস ইউনিভার্সের

আপডেট : ০৮ জুলাই ২০২২, ১১:৪৬ পিএম

শিশুদের জীবনমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে বাংলাদেশে এসেছেন মিস ইউনিভার্স-২০১৬ ইরিশ মিতেনা। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আমন্ত্রণে সংস্থাটির ফ্রান্সের শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশ সফর করছেন তিনি। 

শুক্রবার (৮ জুলাই) বিকেলে তিনি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা উচ্চ বিদ্যালয়ে মাঠে কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। পরে কিছুক্ষণ তিনি শিশুদের সঙ্গে খেলায় অংশ নেন।

এরআগে কলমাকান্দা উপজেলার নাজিরপুরে ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন মিতেনা।

পরিদর্শনের প্রথম দিন বৃহস্পতিবার (৭ জুলাই) নলছাপড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জাতীয় সংগীত ও অ্যাসেম্বলি, ছাত্র-ছাত্রীদের সঙ্গে আড্ডা ও নাচ-গানের একটি ক্লাস উপভোগ করেন। এরপর তিনি ‘আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন’ কর্মসূচিতে অংশ নিয়ে চরম দারিদ্র্য থেকে উন্নীত একদল নারীর কাছে তাদের অভিজ্ঞতা শোনেন। পরে তিনি একটি মেয়ে শিশু ও তার পরিবার পরিদর্শন করে সেই শিশুর স্পন্সর হিসেব দায়িত্ব নেন।

প্রকল্প পরিদর্শনের দ্বিতীয় দিন শুক্রবার সকালে একটি গ্রাম উন্নয়ন দলের সঙ্গে সভা ও নিরাপদ পানি এবং পয়ঃনিষ্কাশন সুবিধা নিয়ে গ্রামবাসীর সঙ্গে আলোচনা করেন মিস ইউনিভার্স ইরিশ মিতেনা। এরপর গ্রামের কমিউনিটি কিচেন বা কমিউনিটিভিত্তিক রান্নাঘরে শিশুর জন্য পুষ্টিকর খাবার রান্নার কার্যক্রম পরিদর্শন করেন।

বিকেলে লেঙ্গুরা উচ্চ বিদ্যালয় মাঠে মেয়ে শিশুদের দুইটি দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন। ইরিশ মিতেনা তার স্পন্সরের শিশুটিসহ ফুটবল খেলায় অংশ নেন।

image


সন্ধ্যায় বিরিশির কালচারাল একাডেমির শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে উপভোগ করেন বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য।

ইরিশ মিতেনা জানান, বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে ফ্রান্সসহ সারা বিশ্বের মানুষের কাছে আবেদন জানাতেই তার এ সফর। বাংলাদেশের সংস্কৃতি তাকে মুগ্ধ করেছে। 

বাংলাদেশে বাল্যবিয়ে বন্ধসহ নারীর অগ্রগতি আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ জানান ২৯ বছর বয়সী এই বিশ্বসুন্দরি।

আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

২০১৬ সালে ফিলিপাইনে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতোযগিতায় ৮৬ জন অংশগ্রহণকারীকে পেছনে ফেলে সুন্দরী প্রতোযোগিতার খেতাব জোত এই সুন্দরি শিশুদের কল্যাণে দুই বছর ধরে ওয়ার্ল্ড ভিশন ফ্রান্সের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন।


একাত্তর/এসি

এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া।
সাম্রাজ্যবাদ বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে রঙ-তুলি হাতে মাঠে নেমেছে ময়মনসিংহের তিন প্রজন্মের শিল্পী সমাজ। শিল্পাচার্য জয়নুল আবেদীনের শেকড় ময়মনসিংহের পুরনো ব্রহ্মপুত্র পাড়ের জয়নুল উদ্যানের ভেতর...
মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ার প্রতিযোগীদের যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর এই ফ্র্যাঞ্চাইজির সাথে সব সম্পর্ক ছিন্ন করেছে মিস ইউনিভার্স অর্গানাইজেশন (এমইউও)। প্রতিযোগীরা বলেছেন, ফাইনালিস্টদের ‘দাগ এবং...
মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ার প্রতিযোগীদের যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর এই ফ্র্যাঞ্চাইজির সাথে সব সম্পর্ক ছিন্ন করেছে মিস ইউনিভার্স অর্গানাইজেশন (এমইউও)। প্রতিযোগীরা বলেছেন, ফাইনালিস্টদের ‘দাগ এবং...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর