প্রধান ঈদ জামাতে অংশ নিতে পারবেন ৩৫ হাজার মুসল্লি

আপডেট : ০৯ জুলাই ২০২২, ০৮:২৭ পিএম

রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল আটটায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগা ময়দানে। তবে, আবহাওয়া অনুকূলে না থাকলে প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে।

এছাড়াও জাতীয় এই মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের আরও পাঁচটি জামাত। ঈদ জামাতের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করে এসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

ঈদুল উল আযহার জামাতের জন্য প্রস্তুত সারাদেশের ঈদগাহ। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হতে যথা নিয়মে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগা ময়দানে।  

image


জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি এরিমধ্যে শেষ হয়েছে। এই মাঠে এক সঙ্গে পাঁচ হাজার নারীসহ প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। 

নামাজের জন্য মাঠে প্যান্ডেলের ওপরে দুই লাখ ৭০,২৭৭ বর্গফুট এলাকায় বৃষ্টি প্রতিরোধক ত্রিপল দিয়ে ছাদ বানানো হয়েছে। অজুর জন্যও জায়গা প্রস্তুত করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রোববার সকালে বৃষ্টি হবার সম্ভাবনা কম। দিনের বেলা কিছু বৃষ্টি হতে পারে। তারপরেও মুষলধারে বৃষ্টি হলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমে। 

image


শনিবার (৯ জুলাই) দুপুরে জাতীয় ঈদগাহের প্রস্তুতি দেখতে এসে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, করোনার ঊর্ধ্বগতির কারণে এবার সমাগত ৩৫ হাজারের সীমিত করা হয়েছে। 

তিনি আরও জানান, সবাইকে মাস্ক পরে আসতে হবে। সেই সঙ্গে অন্যান্য স্বাস্থ্যবিধি নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণের জন্য সবার প্রতি অনুরোধও জানিয়েছেন মেয়র। 

ধর্ম মন্ত্রণালয় থেকে যে স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে, বিশেষ করে মুখের আবরণ (মাস্ক) পরাটা যেন বাচ্চা থেকে শুরু করে সকলেই নিশ্চিত করেন। এছাড়া ধর্ম মন্ত্রণালয় থেকে যে স্বাস্থ্যবিধি দেওয়া 

ঈদের প্রধান জামাত পড়াবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। 

এদিকে, ঈদ জামাত ও উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনার তথ্য নেই বলে জানিয়েছেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কামরুল হাসান।

তিনি বলেন, ঈদুল আযহাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে সব বছরের মতো এবারও র‍্যাব বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। 

সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 

তিনি আরও বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহসহ গুরুত্বপূর্ণ স্থানে  বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। এছাড়া থাকবে র‍্যাবের স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স।

আরও পড়ুন: ঢাকার বিভিন্ন স্থানে ঈদের জামাতের সময়সূচী

প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।  

সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১১টায় বায়তুল মোকাররমে এই জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন জাতীয় মসজিদের ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।

এছাড়া কিছুকিছু স্থানে একাধিক ঈদের জামাতসহ রাজধানীতে প্রায় দেড় হাজার ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর