উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষি মারলেন এমপি রাজী ফখরুল

আপডেট : ১৭ জুলাই ২০২২, ০৩:৪৬ পিএম
বাঁয়ে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, ডানে চেয়ারম্যান আবুল কালাম আজাদ

এবার কুমিল্লা-৪ আসনের সরকার দলীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুল কিল ও ঘুষি মেরে রক্তাক্ত করলেন দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে। আহত উপজেলা চেয়ারম্যান বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। 

শনিবার (১৬ জুলাই) বিকালে জাতীয় সংসদ ভবনের এলইডি হলে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, কুমিল্লার দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠক চলছিল উক্ত হলে। সেখানে কুমিল্লা-৪ আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল ছাড়াও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন, সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টারসহ দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান ও জেলা সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২১ জুলাই দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ চুড়ান্ত হয়।

সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, সভার শেষ পর্যায়ে উপজেলা চেয়ারম্যান ও জেলা সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, তাহলে কাউন্সিলর লিস্ট চুড়ান্ত করা হোক। 

এ সময় এমপি রাজী মোহাম্মদ ফখরুল উত্তেজিত হয়ে উঠে আবুল আজাদকে উদ্দেশ্য করে বলেন, এই শালা কিসের কাউন্সিলর লিষ্ট? একথা বলেই মাথায় কিল, ঘুষি মারেন। এতে আহত হন উপজেলা চেয়ারম্যান। সভা শেষ না করেই জেলা নেতৃবৃন্দ উঠে আসেন।

আরও পড়ুন: ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক স্থাপনায় রুশ ক্ষেপণাস্ত্র মোতায়েন

এ প্রসঙ্গে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার বলেন, আমরা সুন্দর একটা মিটিং করছিলাম। মিটিং শেষ পর্যায়ে চলে আসছিল। উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কাউন্সিলর লিষ্ট তৈরি করতে বললে এমপি উত্তেজিত হয়ে উঠেন। এক পর্যায়ে তার মাথায় কিল ঘুষি মারেন। উপজেলা চেয়ারম্যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা মিটিং শেষ না করেই চলে এসেছি।


একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর