ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক স্থাপনায় রুশ ক্ষেপণাস্ত্র মোতায়েন

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১২:১৮ এএম

ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা 'জাপোরিজজিয়া' এখনও রাশিয়ার নিয়ন্ত্রণে। বর্তমানে সেখানে মিসাইল সিস্টেমসহ নানা ধরণের অস্ত্র মজুদ করেছে মস্কো এবং সেখান থেকেই ইউক্রেনের বিভিন্ন স্থানে গোলা নিক্ষেপ করা হচ্ছে বলে দাবি ইউক্রেনের।  

শনিবার ইউক্রেনীয় পারমাণবিক সংস্থার প্রেসিডেন্ট এনারগোয়াতমের বরাতে এ খবর জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ফ্রেঞ্চ২৪। 

এনারগোয়াতম শুক্রবার এক টেলিভিশন সাক্ষাতকারে বলেন, প্রায় পাঁচশ' রুশ সেনা এই স্থাপনাটি নিয়ন্ত্রণ করছে এবং এখানকার পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ।

তিনি আরও বলেন, রুশ সেনারা এখানে মিসাইল সিস্টেমসহ নানা যন্ত্রপাতি স্থাপন করেছে। তারা সেখান থেকেই আশেপাশের অঞ্চলে গোলা নিক্ষেপ করেছে।

পারমাণবিক বিদ্যুৎ স্থাপনাটি দখলের বিষয়ে আগেই নিশ্চিত করেছিল রাশিয়া। তবে ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে কিছু জানায়নি মস্কো।  

দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিজজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ইউরোপের বৃহত্তম এবং বিশ্বের ১০ টি বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি। এটি ডিনিপার নদীর দক্ষিণ তীরে এনেরহোদার শহরের কাছে অবস্থিত। সোভিয়েত ইউনিয়ন আমলে নির্মিত হয়েছিল কেন্দ্রটি।

চলতি বছরের ৪ মার্চ কেন্দ্রটি নিজেদের দখলে নেয় রুশ বাহিনী। কেন্দ্রটি বর্তমানে রাশিয়ান কোম্পানি রোস্তম দ্বারা পরিচালিত হচ্ছে। 


একাত্তর/আরবিএস  

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর