ছিনতাইকারীর ছুরিকাঘাতে দিনমজুর গুরুতর আহত

আপডেট : ২৭ জুলাই ২০২২, ০৫:২৮ পিএম

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক পথচারী। আহত ব্যাক্তির নাম মোঃ কুদ্দুছ (৪২) তিনি পেশায় একজন দিনমজুর। 

মঙ্গলবার (২৬ জুলাই) ভোর অনুমানিক সাড়ে ৪ টার দিকে টঙ্গী ব্রিজের উত্তর পাশে রাস্তায় এ ঘটনা ঘটে। 

মোঃ কুদ্দুছ চাঁপাইনবাবগঞ্জের জেলার শিবগঞ্জ কালোপুরের মৃত মোঃ মানিক মিয়ার ছেলে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত মোঃ কুদ্দুস জানিয়েছেন তিনি  গ্রামের বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে ঢাকার টঙ্গী বাসস্ট্যান্ডে এসে নামেন। পরে পায়ে হেঁটে টঙ্গী ব্রিজ পার হওয়ার সময় অজ্ঞাতনামা তিন  ছিনতাইকারী তার কাছে থাকা বাটন মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তিনি ফোন দিতে অস্বীকৃতি জানালে তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় মোঃ কুদ্দুছকে পড়ে থাকতে দেখে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক এসআই মাহমুদ তৎক্ষানিক সংশ্লিষ্ট থানা টঙ্গী পূর্বকে অবগত করেন এবং আহতকে  চিকিৎসার জন্য প্রথমে টঙ্গী জেনারেল হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকের পরামর্শক্রমে তাকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কঙলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। 

আহত কুদ্দুস  বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


একাত্তর/এআর

চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যু নিয়ে উত্তেজনার মধ্যেই মিললো আরেক অভিযোগ। দুই ব্যবসায়ী অংশীদারকে বের করে দিয়ে তাদের বিরুদ্ধে নানান প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে...
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসীরা নিজেরা জামিন না নিয়ে অনুসারীদের জামিনে বের করে দিচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর