টিপু-প্রীতি হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার আরও চার

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৪:২৮ পিএম

মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যায় জড়িত সন্দেহে আরও চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সেই সঙ্গে গ্রেপ্তার চারজনের পাঁচদিনের রিমান্ড আবেদন করেছে ডিবি। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

তারা হলেন- মতিঝিল ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান টিটু, জুবের আলম খান রবিন, মতিঝিল ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুর রহমান সোহেন ও খায়রুল ইসলাম।

রোববার (৩১ জুলাই) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্ত সংস্থা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ।

গত ২৪ মার্চ রাত ১০টার দিকে রাজধানীর শাজাহানপুরে দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু।

ওই সময় টিপুর গাড়ির পাশে রিকশায় থাকা কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি গুলিতে নিহত হন।টিপুর গাড়িচালক মুন্নাও গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি থানায় মামলা দায়ের করেন। আগামী ৩১ অগাস্ট আদালতে এ মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ রয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে স্বামীর গোপনাঙ্গ কেটে গ্রেপ্তার স্ত্রী

এ হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন সুমন শিকদার মুসা গত ১২ মে ওমানে গ্রেপ্তার হওয়ার পর ৩১ জুলাই তাকে দেশে ফিরিয়ে আনে পুলিশ।

এর আগে মুসার ভাই সালেহ শিকদার এবং মতিঝিল থানার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ চারজনকে র‍্যাব গত দুই এপ্রিল গ্রেপ্তার করে।

এছাড়া মাসুম মোহাম্মাদ আকাশ এবং আরফান উল্লাহ দামাল নামে আরও দুজন গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর