ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

এক ফিলিং স্টেশনে আড়াই লাখ জরিমানা, আরেকটিকে তলব

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০৫:৩৫ পিএম

প্রায় ২৮ হাজার লিটার অকটেন ও ডিজেল মজুদ রেখে বিনা নোটিসে পাম্প বন্ধ করা এবং লাইসেন্স প্রদর্শন না করতে পারার কারণে রাজধানীর রমনা পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে রোববার (৭ আগস্ট) অধিদপ্তরে ডেকেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

পাম্পটির বিরুদ্ধে আরও অভিযোগ, তেল না দিয়েই গ্রাহকের কাছ থেকে টাকা আদায় করে তারা। 

আর মতিঝিলের করিম অ্যান্ড সন্সকে পাঁচ লিটার অকটেনে ৫৪০ মিলি কম দেয়ার অপরাধে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

জ্বালানি তেলের দাম বাড়তে পারে এমন আভাস পেয়ে শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যা ছয়টায় বিনা নোটিসে পাম্প বন্ধ করে দেয় রাজধানীর রমনা পেট্রোল পাম্পটি। যখন পাম্পটি বন্ধ করা হয়, তখনও এই পাম্পে মজুদ ছিলো ২৭ হাজার ৬২৩ লিটার অকটেন এবং ৩ হাজার ৮৬৪ লিটার ডিজেল। লিটারে ৪৬ টাকা অকটেনে এবং ডিজেলে ৩৪ টাকা বেড়ে যাওয়ায় এক দিনেই রমনা পেট্রোল পাম্পের মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১৪ লাখ ২ হাজার ৩৪ টাকা। 

রমনা পেট্রোল পাম্পের বিরুদ্ধে ভোক্তাদের অভিযোগ, ট্যাঙ্কিতে তেল না দিয়েই টাকা নিচ্ছে তারা। 

image


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল জানান, ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালালে প্রথমে কোন লাইসেন্সই দেখাতে পারেনি রমনা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। অনেক খোঁজাখুঁজির পর ট্রেড লাইসেন্স পেলেও দেখা যায় গেল ৩০ জুন তার মেয়াদ শেষ। 

এতো অভিযোগ যে পাম্পের বিরুদ্ধে তার মালিক আবার বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি। অভিযুক্ত সেই রমনা পেট্রোল পাম্প মালিক নাজমুল হক বলেন, উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

এদিকে, পাঁচ লিটার অকটেনে ৫৪০ মিলিমিটার কম দেয়ার প্রমাণ মেলে মতিঝিলের কমির অ্যান্ড সন্সে। ফলে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় পাম্পটিকে। এছাড়াও সিলগালা করা হয় করিম অ্যান্ড সন্সের দু’টি ইউনিট। 


একাত্তর/জো 

বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
তীব্র ছাত্র বিক্ষোভ এবং দেশটির সংসদে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই ভারতের প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের বিচার তরান্বিত...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর