রাজধানীতে জার্মান নাগরিকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১১:৪৬ পিএম

ঢাকার উত্তরার একটি ফ্ল্যাট থেকে এক জার্মান নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

রোববার (৭ আগস্ট) সকালে উত্তরা ৫ নম্বর সেক্টরের ২/এ রোডের একটি ভবনের দশম তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কাউশমান হোলগের (৫৪) নামের ওই ব্যক্তি দ্য লোনসাম ট্র্যাভেলার লিমিটেড নামের একটি ট্যুর গাইড কোম্পানি চালাতেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন জানান, ২০১৪ সাল থেকে ওই বাসায় ভাড়া ছিলেন এ জার্মান নাগরিক। জুয়েল নামে তার একজন কেয়ারটেকার আছেন, তিনিও ওই ফ্ল্যাটে থাকতেন।

ওসি বলেন, ‘জুয়েল বলেছে, বৃহস্পতিবার ট্যুর কোম্পানির কাজে সে শ্রীমঙ্গলে গিয়েছিল। গতকাল বিকেলেও হোলগেরের সঙ্গে তার কথাও হয়েছে। ঢাকা ফিরে আজ ভোর ৫টায় বাসায় ঢুকে সে হোলগেরকে মৃত অবস্থায় কম্পিউটার ডেস্কের সামনে পড়ে থাকতে দেখে। পরে সে পুলিশে খবর দেয়।’

আরও পড়ুন: এলাকাভিত্তিক সপ্তাহে একদিন বন্ধ থাকবে শিল্পকারখানা

মৃতদেহের পাশে প্রায় ৫০০ ঘুমের বড়ির খালি খোসা পাওয়া গেছে জানিয়ে ওসি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’

থানার পরিদর্শক (তদন্ত) ইয়াছিন গাজী জানান, ময়নাতদন্তের জন্য মৃতের মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর