চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক রিমান্ডে

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১০:৪২ পিএম

রাজধানীর চকবাজারের কামালবাগের দেবীদাস লেনের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত ‘বরিশাল হোটেলের’ মালিক মো. ফখর উদ্দিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ আগস্ট) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই রাজীব কুমার সরকার। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আগুন লাগা ভবনের নিচে থাকতেন বরিশাল হোটেলের মালিক ফখর উদ্দিন। মঙ্গলবার রাজধানীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সোমবার দুপুর ১২টার দিকে চকবাজারের দেবীদাস লেন এলাকায় প্লাস্টিক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ওই ভবন থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে, একজনের মৃত্যু

এ ঘটনায় নিহত রুবেলের বড় ভাই মোহাম্মদ আলী বাদি হয়ে চকবাজার থানায় একটি মামলা করেন।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর