বৈধপথে বিদেশ গিয়েও প্রতারণার শিকার অনেক বাংলাদেশি

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৯:৫১ পিএম

কাজের আশায় বৈধপথে বিদেশ গিয়েও প্রতারণার শিকার হচ্ছেন অনেক বাংলাদেশি শ্রমিক। অমানবিক নির্যাতনের পাশাপাশি সর্বস্ব হারাচ্ছেন তারা। কিরগিজস্তান গিয়ে তেমন প্রতারণার শিকার হয়েছেন ১৪ জন বাংলাদেশি। ভাগ্যক্রমে সাতজন ফিরলেও এখনও খোঁজ মেলেনি বাকিদের। 

মঙ্গলবার (১৬ আগস্ট) রাজধানীর রিপোর্টাস ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব জানায় রাইটস যশোর ও রামরু। 

সাংবাদ সম্মেলনে বলা হয়, এমন ১৪ জনের খোঁজ পাওয়া গেছে। তারা জানিয়েছেন, বৈধ উপায়ে সরকারের সব শর্ত পূরণ করেই তারা পাড়ি জমান। কিন্তু বিদেশের মাটিতে পা দিয়েই এজেন্টের প্রতারণা শিকার হন। কাজ তো দূরে কথা, উল্টো অমানবিক নির্যাতনে প্রাণ বাঁচানোই দায় হয়ে ওঠে।

তারা জানান, দীর্ঘদিন পাচারকারী চক্রের হাতে বন্দি থাকার পর বিদেশি মানবাধিকার সংস্থার সহায়তায় সাতজন দেশে ফেরেন। সহায় সম্বল সব হারিয়ে এখন তারা নিঃস্ব বলে জানান। 

image


রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, বাকি সাতজন এখনও কিরগিজস্তানে আটক আছেন। যাদের পাঁচজন কুমিল্লার, একজন নরসিংদীর ও একজন যশোরের।  

রামরু নির্বাহী পরিচালক ড. সি আর আবরার বলেন, বৈধ পথে বিদেশ গিয়েও প্রতারণার এমন ঘটনার জন্য দায়ি এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। 

আরও পড়ুন: করোনা টিকা পাবে দুই কোটি ২০ লাখ শিশু: স্বাস্থ্য অধিদপ্তর

সঙ্কটের এই সময়ে অর্থনীতির চাকা সচল রাখতে রেমিটেন্সের বিকল্প নেই। তাই, বৈধ উপায়েও বিদেশ গিয়ে যাতে কেউ এমন প্রতারণার শিকার না হন সেটাই চাইছেন সংশ্লিষ্টরা। 

দ্রুত এসব মানুষকে দেশে ফিরিয়ে আনার আহবান জানিয়েছেন অভিবাসন সংশ্লিষ্টরা বলেন, এমনটা চলতে থাকলে আস্থা হারাবেন রেমিটেন্স যোদ্ধারা।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর