বহুল ব্যবহৃত ৫৩ ওষুধের দাম বাড়ায় বিপাকে মানুষ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৭ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের জ্বালানি বাজারে অস্থিরতা ও মূল্যস্ফীতির প্রভাবে বেড়েই চলছে সব ধরনের পণ্যের দাম। এবার সেই ধারায় যুক্ত হয়েছে ওষুধ। 

বাজার ঘুরে দেখা গেছে ৫৩টি ওষুধের দাম বেড়ে গেছে। সবচে বেশি বেড়েছে অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপ বা প্রেসারের ওষুধের দাম। 

উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়ায় ও ডলারের বাজারের অস্থিরতার কারণে ওষুধের দাম বাড়াতে হয়েছে। 

রাজধানীর শাহবাগ মোড়ের এক ওষুধ দোকানি জানান, দু’মাস আগেও নাকের ড্রপ এন্টাজলের দাম ছিলো ১৩৮ টাকা। এখন সেটি ২৪০টাকা। 

শিশুদের যে নাপা সিরাপ ছিলো ২০ টাকা। এখন সেটি ৩৮টাকা। এন্টোবায়োটিক ক্যাপসুল জাই ম্যাক্সের দাম বেড়েছে সর্বোচ্চ। ৩০ টাকার প্রতি ক্যাপসুলের দাম হয়েছে ৫০ থেকে ৫৫। 

এভাবে দাম বেড়েছে এমন প্রায় ৫৩ রকমের জরুরি ওষুধের। অতি প্রয়োজনীয় এসব ওষুধের দাম গত দেড় মাসে শতকরা প্রায় ১০০ ভাগ বেড়েছে।

প্যারাসিটামল, সেই সাথে রক্তাচাপ, হৃদরোগ, ব্যাথানাশক ও পেটে গ্যাসের সমস্যার নিয়মিত ওষুধগুলোর দাম ৫০ থেকে ১৩৪ শতাংশ বেড়েছে। অর্থাৎ কিছু ওষুধের দাম দ্বিগুণ ছাড়িয়েছে।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে নাজিয়া মডেল ফার্মেসির কর্মীরা জানান, গেলো এপ্রিল থেকে প্রতি মাসেই বেড়েছে ওষুধের দাম। প্রায় সব কোম্পানিই দাম বাড়িয়েছে। 

এদেশে এখনও মানুষের চিকিৎসা বাবদ মোট খরচের বড় অংশই ওষুধের পেছনে ব্যয় হয়, সেখানে ওষুধ ভেদে বড় ব্যবধানে দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

যেখানে নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার অবস্থা সেখানে গত জুলাই মাসে বহুল ব্যবহৃত ৫৩টি ওষুধের দাম বাড়ানোর ঘোষণা আসে।

দাম বাড়ার কারণ হিসেবে উৎপাদকরা বলছে, বিশ্ব বাজারে কাঁচামালের দাম বেড়ে যাওয়ার সঙ্গে ডলার বাজারে অস্থিরতা আর জ্বালানির দাম বেড়ে চলা- এই তিন কারণ বেড়েছে ওষুধের দাম। 

ওষুধ প্রশাসনও বলছে, ৫৩ ধরনের ওষুধের দাম বাড়াতে উৎপাদনকারি প্রতিষ্ঠানগুলো আবেদন জানিয়েছে। কিন্তু সেই আবেদন চূড়ান্ত অনুমোদনের আগেই বাজারে দাম বাড়ানো হয়েছে। 

বিষয়টিতে অবৈধ হিসাবে আখ্যা দিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ওষুধ প্রশাসন। এ কাণে প্রতিদিন পাঁচটি দল ওষুধের বাজারে নজরদারি চালাচ্ছে। 


একাত্তর/এআর

বাংলাদেশের স্টার্টআপ খাতে নতুন মাইলফলক তৈরি করেছে ঢাকাভিত্তিক প্রযুক্তিনির্ভর ওষুধ বিতরণকারী প্রতিষ্ঠান পালসটেক লিমিটেড।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর