কীটনাশক পান করে তরুণীর আত্মহত্যা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১০:২৮ এএম

রাজধানীর খিলক্ষেতের বটতলা এলাকায় কীটনাশক পানে খাদিজা আক্তার (১৬) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এই আত্মহত্যার ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে ৭ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিসিন বিভাগে ভর্তি নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

মৃতের খালাতো ভাই ওমর ফারুক বলেন, আমি যতটুকু জানতে পেরেছি, প্রেমঘটিত কারণে দুপুরে কীটনাশক পান করে খাদিজা। প্রথমে কাউকে কিছু বলেনি। সন্ধ্যায় অবস্থার অবনতি হলে তার মাকে জানায়। পরে হাসপাতালে ভর্তি করা হয়।

ওমর ফারুক বলেন, যে ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল সেটি তার মা জানতেন। তাদের সম্পর্ক মেনেও নিয়েছিলেন তিনি। এরপরও সে কেন বিষপান করেছে, তা বোধগম্য নয়।

চাঁদপুর জেলার মতলব উপজেলায় মৃত দেলোয়ার হোসেন ও হোসনে আরা বেগমের একমাত্র মেয়ে খাদিজা আক্তার।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর