চাঁদা বাণিজ্য থেকে ফুটপাতকে মুক্ত করার পরামর্শ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৩ পিএম

কৌশল পাল্টে ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নামছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এজন্য রাজধানীর সড়কগুলোকে লাল, হলুদ ও সবুজ রঙে চিহ্নিত করা হবে। লাল চিহ্নিত সড়কে হাঁটার পথে কোনো হকার বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র। 

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ফুটপাত দখলের সাথে রাজনীতি ও বিরাট অংকের লেনদেন জড়িত। এই চক্র ভাঙা না গেলে কোনো কৌশলই কাজে লাগবে না। 

অসংখ্য অভিযান হয়েছে। কিন্তু গুলিস্তানের ফুটপাত কখনই দখলমুক্ত করা যায়নি। সকালে উচ্ছেদ আর বিকেলেই দখল। বরাবর এমনটাই দেখেছে নগরবাসী। 

দক্ষিণের নগর ভবন থেকে পা ফেলা দূরত্বে গুলিস্তান, পল্টন, বায়তুল মোকাররম। কিন্তু এসব এলাকার সব ফুটপাতই হকারদের দখলে। পথচারীদের হাঁটার কোন সুযোগ কোথাও  নেই।

ফুটপাতে চাঁদাবাজি হয়। এটা এখন দিনের আলোর মতোই সত্য। একেকটা দোকান থেকে রোজ চার থেকে পাঁচশ’ টাকা চাঁদা নেয়া হয়।

কিন্তু এভাবে আর কতদিন? এবার রাশ টানতে চায় দক্ষিণের নগর প্রশাসন। পথচারীদের ফুটপাত পথচারীদেরই ফিরিয়ে দিতে চায় সংস্থাটি। 

সেই সাথে দক্ষিণের সড়কগুলোকে লাল, হলুদ ও সবুজ রঙে চিহ্নিত করা হচ্ছে। লাল মানে গুরুত্বপূর্ণ সড়ক। ফুটপাতে কোনো হকার বসতে দেয়া হবে না। শুরু হবে গুলিস্তান থেকে। 

ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস জানান, নির্দিষ্ট রাস্তায় নির্দিষ্ট সড়ক চিহ্নিত করা হবে। অতি গুরুত্বপূর্ণ সড়কগুলো লাল চিহ্নিত করা হবে। হলুদ ও সবুজ চিহ্নিতও করা হবে। 

লাল চিহ্নিত এলাকায় সড়কে হাঁটার পথে হকার বসতে পারবে না। লাল চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ সড়কগুলো থেকে হকার সরানোর অভিযান ও শুরু হবে। 

এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানালেও আদৌ ফুটপাত দখলমুক্ত হবে কিনা তা নিয়ে সংশয়ে আছেন নগরবিদরা। অতীতের সব অভিযানের অভিজ্ঞতা থেকেই তাদের এই সংশয়।

আরও পড়ুন: নিম্ন আয়ের কোটি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি শুরু

নগরবিদ আদিল মুহাম্মদ খান বলেন, রাজনৈতিক প্রভাব ও চাঁদা বাণিজ্য বন্ধ না হলে ফুটপাত দখলমুক্ত হবে না। ফুটপাত বাণিজ্যে বড় ধরনের একটি চক্র জড়িত থাকে। 

রাজধানীতে রোজই হকার বাড়ছে। অর্থনীতিতেও তাদের অবদান আছে। তাই বায়োমেট্রিক সার্ভের মাধ্যমে হকারদের একটি ডাটাবেইজ তৈরির পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা।

সেই ডাটাবেইজ থেকে তথ্য নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনা করা যাবে বলেও মনে করছেন নগরবিদরা। 


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর