নিম্ন আয়ের কোটি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি শুরু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১১:৪০ এএম

নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকিমূল্যে আবারও তেল, চিনি, মসুর ডাল ও পেঁয়াজ বিক্রি কার্যক্রম শুরু করলো টিসিবি। 

রোববার (১১ সেপ্টেম্বর) শুরু হওয়া কার্যক্রমের আওতায় সেপ্টেম্বরে ১০ হাজার টন চিনি এবং ২০ হাজার টন করে সর্বমোট ৪০ হাজার টন তেল আর মসুর ডাল কিনতে পারবেন কার্ডধারীরা। 

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে পণ্য দিতে সরকারের বছরে ভর্তুকির পরিমাণ দাঁড়াবে পাঁচ হাজার দুইশ’ ৯০ কোটি টাকা। 

ষাটোর্ধ সিদ্দিকুর রহমান। রাজধানীর বেগুনবাড়ী এলাকায় সবজি বিক্রি করে চলে তার সংসার। টিসিবির পণ্য কিনতে এসে তিনি বলেন, বাজারে দ্রব্যমূল্যের আগুনের উত্তাপে এখন তার সংসার চালানোই দায়। তবে তার একটু স্বস্তি মিলছে ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য কিনতে পেরে। 

সিদ্দিকুরের মতো, নিম্ন আয়ের এক কোটি পরিবার মাঝে সেপ্টেম্বর মাসের ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু করলো সরকার। শুরুর দিনে রাজধানীর ২৭টি ডিলার পয়েন্টসহ একযোগে ৩২ জেলায় শুরু হয় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। বাকি জেলাগুলোতেও শুরু হবে এ সপ্তাহেই। 

টিসিবির কার্ডধারীরা ৫৫ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ২০ টাকা কেজি দরে দুই কেজি পেঁয়াজ ও ১১০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। তবে টিসিবি পেঁয়াজ বিক্রি করবে শুধুমাত্র সিটি কর্পোরেশন এলাকায়। 

আরও পড়ুন: ১১ বছর পর ঝিনাইদহ পৌরসভায় ভোট

সেপ্টেম্বরের পণ্যবিক্রি কার্যক্রমের উদ্বোধন করে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, মাসে একবার করে এক কোটি পরিবারের মাঝে পণ্য বিক্রি করলে সরকারের ভর্তুকির পরিমাণ দাঁড়াবে পাঁচ হাজার দুইশ’ ৯০ কোটি টাকা। সেখানে মাসে দু’বার দিলে ভর্তুকির পরিমাণ দাঁড়াবে দ্বিগুণে। ফলে বিষয়টি নিয়ে ভেবে দেখবে সরকার। 

টিসিবির’র মাধ্যমে এক কোটি নিম্ন আয়ের পরিবার ছাড়াও সরকারের খাদ্যবান্ধব ওএমএস কর্মসূচির আওতায়, প্রতি মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল কিনতে পারছে ৫০ লাখ ১০ হাজার ৫০৯টি পরিবার। যা চলবে টানা সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে। 

একাত্তর/এসজে
জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, অবৈধ মজুত ও পাচার রোধে অভিযান জোরদার করা...
জনগণের দুর্ভোগ কমাতে সরকার প্রতিদিন জ্বালানি তেলে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
পবিত্র রমজান উপলক্ষ্যে মঙ্গলবার থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় (ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর) পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব...
দেশের সামগ্রিক পুষ্টি চিত্র নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় গড় হিসাবের ওপর নির্ভরতা একটি বিপজ্জনক প্রবণতা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর