বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৬৪ লাখ ছাড়িয়েছে

আপডেট : ২২ মে ২০২১, ০৮:৪৮ পিএম

করোনা মহামারিতে বিশ্বজুড়ে বেড়েই চলেছে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছে ১২ হাজার ৩৮৯ জন। এসময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৬ লাখ ১৪ হাজার মানুষ।

শনিবার (২২ মে) করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার জানিয়েছে, বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৬ কোটি ৬৪ লাখ। অন্যদিকে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ লাখ ৫৭ হাজারে। আর সুস্থ হয়েছে ১৪ কোটি ৪৫ লাখ ৬৭ হাজার ৫০ জন।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৮ লাখ ৬২ হাজার ৩৯৮ জন করোনায় আক্রান্ত ও ৬ লাখ ৩ হাজার ৪০৮ জন মারা গেছেন। 

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে ২ লাখ ৫৭ হাজার ২৯৯ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০ জনে। বর্তমানে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ২৯ লাখ ২৩ হাজার ৪০০ জন। শেষ ২৪ ঘণ্টায় চার হাজার ১৯৪ জনের মৃত্যু নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৯৫ হাজার ৫২৫ জনে। 

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৫৯ লাখ ৭৬ হাজার ১৫৬ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৫২৭ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


একাত্তর/আরবিএস 

চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের...
কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর